বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

বিসিএস’র সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান, সহ-সভাপতি রাশেদ

টেকভিশন২৪ প্রতিবেদক : বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, ও সহ-সভাপতি রাশেদ আলী ভূঁইয়া। 

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে বিকেল ৫:২০ টা পর্যন্ত সমিতির কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭টি পদে দুই প্যানেলে ১৪ প্রার্থী অংশ  নেন। 

নির্বাচনে ৪টি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ‘মেম্বারস ভয়েস’ প্যানেল। মেম্বারস ভয়েসের নির্বাচিতরা হলেন— সভাপতি সুব্রত সরকার (৬৯২ ভোট), সহ-সভাপতি রাশেদ আলি ভূঁইয়া (৮০৪ ভোট), মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৭ ভোট) ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালি (৭৮৯ ভোট)।

এদিকে, সমমনা প্যানেল থেকে বিজয়ী ৩ জন হলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি সর্বোচ্চ (৮৮২ ভোট) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে,  মোহাম্মদ মনিরুল ইসলাম (৭৩৩ ভোট) ও মোশারফ হোসেন সুমন (৬৩৪) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রাথমিকভাবে বিজয়ী ৭ সদস্যের মধ্যে পদবণ্টন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনটির ৮টি শাখা কমিটিরও নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপ্রোকো কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে রয়েছেন খন্দকার আতিক-ই-রব্বানী ও শেখ কবীর আহমেদ। 

আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডিজিটাল সার্ভিসেসের চেয়ারম্যান মোজাম্মেল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি