সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

বিটিআরসিতে রোববার ১০০০ কোটি টাকা জমা দিচ্ছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের রিভিউ আবেদনে ‍বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ে ১০০০ কোটি টাকা দেয়ার নির্দেশের পর শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় অপারেটরটি।

টাকা জমা দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে গ্রামীণফোন বলছে, তারা বাংলাদেশের আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। গ্রামীণফোন ও এর কর্তৃপক্ষের উপর বিটিআরসি যেসব চাপ প্রয়োগ করেছে সেখানেও আদালতের কাছে সুরক্ষা প্রত্যাশা করেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে ‘এনওসি বন্ধ, লাইসেন্স বাতিলে কারণ দর্শানোর নোটিশ, নতুন নম্বর সিরিজ না দেয়া এবং প্রশাসক বসানোর হুমকির মতো বিধিনিষেধ ও চাপ প্রয়োগ করেছে বিটিআরসি। এতে তাদের গ্রাহক অভিজ্ঞতা ও ব্যবসায়িক অংশীদারদের উপর খারাপ প্রভাব ফেলেছে এবং ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিনিয়োগকারীদের হতাশ করেছে’

গ্রামীণফোনের রিভিউ আবেদনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ আদেশে বলেছিলেন, সোমবারের মধ্যে আগে বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিয়ে আসুন এরপর ওইদিন পরবর্তী আদেশ দেয়া হবে।

এরআগে আপিল বিভাগের রায়ে সোমবারের মধ্যে (২৪ ফেব্রুয়ারি)গ্রামীণফোনকে ২০০০ কোটি টাকা দেওয়ার নির্দেশনা ছিল।

পরে গ্রামীণফোন সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে। রিভিউ আবেদনে অপারেটরটি ৫৭৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করে, যা তারা এক বছরে সমান বারোটি কিস্তিতে পরিশোধ করতে চাইছিল তারা। তবে আবেদনে ওই প্রস্তাব আমলে নেয়নি উচ্চ আদালত।

অডিট আপত্তিতে বিটিআরসি গ্রামীণফোনের কাছে মোট ১২ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা হিসেবে দাবি করে।

এর মধ্যে বিটিআরসির অংশ ৮ হাজার ৪৯৪ কোটি আর এনবিআরের অংশ ৪ হাজার ৮৬ কোটি টাকা।

বিটিআরসির পাওনা দাবিকৃত ৮ হাজার ৪৯৪ কোটির টাকার মধ্যে মূল টাকা হলো ২ হাজার ২৯৯ কোটি টাকা। বাকি ৬ হাজার ১৯৪ কোটি টাকা বিলম্ব ফি, যেটি মূল টাকার ওপর চক্রবৃদ্ধি হারে হিসাব করা হয়েছে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি