রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
27 C
Dhaka

বাজারে এলো জেডটিইর ‘সাশ্রয়ী’ স্মার্টফোন 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে প্রযুক্তিগত অন্তর্ভূক্তি বাড়ানোর লক্ষ্যে ব্লেড সিরিজের ‘সাশ্রয়ী’ দুটি স্মার্টফোন নিয়ে আসলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন।

সম্প্রতি (মঙ্গলবার) ফোনের স্থানীয় অংশীদার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের কর্মকর্তারা ফোন দুটির পরিচয় করিয়ে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও। আরো উপস্থিত ছিলেন আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, পরিচালক মারজানা বিনতে আশরাফ, ফারিজা বিনতে আশরাফ এবং সাফওয়ান আহমেদ আয়ান।     

জেডটিই ব্লেড এল২১০ এবং ভি২০২০ মডেলের স্মার্টফোনগুলি যথাক্রমে ৫,৯৯০ এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে । জেডটিই ব্লেড এল২১০ এ ১ জিবি র‍্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লে সহ পরিচলন ব্যবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড গো। পাশাপাশি ব্লেড ভি২০২০ এ অ্যান্ড্রয়েড ১০ এর ৬ দশমিক ৮২ ইঞ্চির পর্দার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে ।

জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও বলেন, “জেডটিই ইতিমধ্যেই চীন, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় মোবাইল নির্মাতাদের মধ্যে একটি। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি জেডটিই এর ডিভাইসগুলি আনতে পেরে আমরা খুবই আনন্দিত।“  

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ উদ্দিন বলেন: “জেডটিই এর এই মার্কেট সেগমেন্টের ডিভাইসগুলি আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা অবশ্যই আনন্দিত।” 

ডিভাইসগুলি দেশের সব ঐতিহ্যবাহী মোবাইল ফোনের আউটলেটে পাওয়া যাচ্ছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি