বুধবার, অক্টোবর ২১, ২০২৬
29.1 C
Dhaka

বাংলাদেশ ও উজবেকিস্তান তথ্যপ্রযুক্তি বিকাশে যৌথভাবে কাজ করবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ প্রতিবেদক : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছন, আইটি শিল্পের বিকাশ, গবেষণা ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ-উজবেকিস্তান এক সাথে কাজ করবে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হাই-টেক ম্যানুফ্যাকচারিং, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নে একসাথে কাজ করবে আইটি পার্ক, উজবেকিস্তান ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এলক্ষ্যে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (রুটিন দায়িত্ব) সৈয়দ জহুরুল ইসলাম এবং আইটি পার্ক, উজবেকিস্তানের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইব্রাগিমভ ফারখোদ যাইরোভিচ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “সম্প্রতি আমরা মাত্র চার বছরে উজবেকিস্তান কীভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে গেলো তা দেখতে ও জানতে তাশখন্দের ইনোভেশন সেন্টার পরিদর্শন করি। তখন তাশখন্দে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়নমন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে বৈঠককালে জানতে পারি তারা গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে তারা এক্ষেত্রে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগও পেয়েছে।

তিনি বলেন, এই সমঝোতার মাধ্যমে আইটি পার্ক, উজবেকিস্তান বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে আইটি/আইটিইএস, হাই-টেক ম্যানুফ্যাকচারিং সুবিধা, নীতি ও কৌশল উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

দক্ষতা উন্নয়ন সম্পর্কিত জিটুজি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে সরাসরি কাজ করবে আইটি পার্ক, উজবেকিস্তান।

এছাড়া সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে দুদেশে গড়ে ওঠা স্টার্টআপ কালচার পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে এক সাথে কাজ করতে পারবে এবং উভয় দেশ ও প্রতিষ্ঠানের স্টার্টআপদের জন্য একটি যৌথ ফান্ডিং (তহবিল) প্লাটফর্ম গঠনের জন্যও প্রতিষ্ঠান দুটি একযোগে কাজ করবে। উভয় দেশের উদীয়মান স্টার্টআপদের জন্য প্রশিক্ষণ-ইনকিউবেশন-মেন্টরিং সুবিধা দেয়া হবে। এর আওতায় উদীয়মান প্রযুক্তিতে  দক্ষতা বাড়ানোর জন্য যুবক-সরকারী কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞদের জন্য যৌথ প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল তাসখন্দে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়নমন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে বৈঠক করেন। তখন বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বা আইটি এবং ‘আইটি এনাবল’ সেবা নিতে আগ্রহ দেখায় উজবেকিস্তান। অন্যদিকে বাংলাদেশ দেশটির গবেষণা ও উন্নয়নে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে দেশ দুটি শিগগিরই একটি সমঝোতা স্মারকে সই করার বিষয়ে তখন একমত পোষণ করে। এরই অংশ হিসেবে আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইটি পার্ক-উজবেকিস্তান, আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি