মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটির আইসিটি ও অনলাইন এডুকেশনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড -২০২১

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট :  গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে তথ্যও যোগাযোগ প্রযুক্তি ও অনলাইন এডুকেশনে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠত্ব প্রমান করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (উইটসা) কর্তৃক এ স্বীকৃতি পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের স্বাগতিকতায় ঢাকায় অনুষ্ঠিত তথ্যও যোগাযোগ খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেনোলজি ২০২১ (ডাব্লিউসিআইটি-২০২১) এ এর৮৫ টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার উইটসার আঞ্চলিক পরিচালক শহীদ উল মুনীর এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উইটসার মহাসচিব ড. জেমস্ এইচ পয়জান্ট, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ন বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা ইমিনেন্ট পারসোনস এওয়ার্ড পাওয়া এবং উইটসার মহাসচিব ড. জেমস্ এইচ পয়জান্ট এর কাছ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কর্তৃক প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার প্রহণ করা। বাংলাদেশ থেকে মাত্র ৩টি অর্গানাইজেশন এবারের উইটসায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে তার একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরস্কার ঘোষনার প্রাক্কালে উইটসার চেয়ারম্যান ইয়ান্নিস সিরোস বলেন, ২০২১ সালের গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড এর জন্য ১০০টি একক ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠান মনোনীত হয় তার মধ্যে জুরি বোর্ডের বিচারে সবার সাথে প্রতিযোগীতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শ্রেষ্ঠহওয়ার গৌরব অর্জন করে।

বিশ্বের ৮৫টি দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মনোনয়ন প্রদান করে থাকেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে একটি পরিপূর্ন ডিজিটাল ইউনিভার্সিটির অনন্য দৃষ্টান্ত স্থাপন এবং তথ্যপ্রযুক্তির দৃশ্যমান ও কার্যকর ব্যবহার, উল্লেখযোগ্য মানুষকে তথ্যপ্রযুক্তির সুফল প্রদান, বিভিন্ন পর্যায়ে তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার বৃহৎ জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তির ব্যবহারে সচেতনতা ও অনুপ্রেরনা প্রদানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার স্বীকৃতি, আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গ্রামীণ শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে অন্তর্ভুক্তি এবং অনলাইন টিচিং ইভালুয়েশন সিস্টেম এবং সর্বোপরি করোনা অতিমারীকালে ব্লেন্ডেড লার্নিং সেন্টারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন শিক্ষাকার্যক্রম নিশ্চিত করার মত বিষয়গুলোর ব্যাপক প্রচলনের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বে অনন্য নজীর স্থাপন কওে এবং দেশের জন্য এ সম্মান বয়ে আনে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে একমাত্র এবং তৃতীয়বারের মত এ সম্মানা (যা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের ‘নোবেল’ হিসাবে খ্যাত) অর্জন করায় ড্যাফোডিল এডকেশন নেটওয়ার্কের প্রতিটি সদস্য, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ কম্পিউটার সমিতি, উইটসা, এবং ইন্ডাস্ট্রি লিডারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি