শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
32 C
Dhaka

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন


দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বিপুল সংখ্যক গ্রাহকের পরিবারে ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য। ওই সব পণ্য মেরামতে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।


সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক বিশেষ সভায় বন্যায় ক্ষতিগ্র¯’ ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী মেরামতে গ্রাহকদের ফ্রি সার্ভিস প্রদানের জন্য সিএসএম বিভাগকে নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তাঁর নির্দেশনার প্রেক্ষিতে বন্যাদুর্গত ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস প্রদানের ঘোষণা দিয়েছে সিএসএম বিভাগ।
ওয়ালটন সিএসএম বিভাগের প্রধান শিবদাস রায় বলেন, সম্প্রতি আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার লাখ লাখ পরিবারের ঘরবাড়ী পানিতে তলিয়ে গেছে। ফলে, এই অঞ্চলের সিংহভাগ পরিবারে ব্যবহৃত ওয়ালটনের বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পণ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই সব পণ্যের সার্ভিসিং এর প্রয়োজন পড়বে। তাই বন্যা কবলিত গ্রাহকদের জন্য ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস প্রদান করা হবে।


তিনি জানান, গ্রাহকদের দুর্দিনে ওয়ালটন পরিবার সর্বদা পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্যোগ এলাকায় ওয়ালটনের যেসব গ্রাহকের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো মেরামতে সার্ভিসিং চার্জ ফ্রি করা হয়েছে। এছাড়াও পণ্য মেরামতে নতুন কোনো স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ লাগলে সেসব যন্ত্রাংশের দামের উপরও গ্রাহকদের বিশেষ ছাড় দেয়া হবে। গ্রাহকেরা ১৬২৬৭ বা ০৮০০০০১৬২৬৭ (টোল ফ্রি) নাম্বারে ফোন করে এই সুবিধা নিতে পারবেন।
উল্লেখ্য, বন্যার শুরুতেই ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোাগানে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় ওয়ালটন পরিবারের সদস্যরা। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে এগিয়ে আসে ওয়ালটনের স্থানীয় ডিস্ট্রিবিউটর, ডিলার, প্লাজার বিক্রয় প্রতিনিধি ও সিএসএম বিভাগের প্রতিনিধিরা।

এছাড়াও ওয়ালটন কর্পোরেট অফিস থেকেও সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বন্যা পরবর্তী পরিস্থি’তিতে গ্রাহকদের ক্ষতিগ্রস্থ ওয়ালটনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ফ্রি সার্ভিস প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি