মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে জমি বরাদ্দ পেয়েছে এক্সেল ইন্টেলিজেন্ট, উৎপাদন করবে হিকভিশনের নিরাপত্তা পণ্য

বাংলাদেশে তৈরি হবে অত্যাধুনিক হিকভিশন নিরাপত্তা নজরদারী ও হাই-টেক যন্ত্রপাতি। 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বিশ্বের এক নম্বর নিরাপত্তা নজরদারী সলিউশন ব্র্যান্ড ‘হিকভিশন’-এর অত্যাধুনিক নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতিসহ অন্যান্য ব্র্যান্ডের ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্কিং, টেলিকম, এআই ও রোবটিক্স যন্ত্রপাতি তৈরি হবে। এসব কাজে কারখানা স্থাপনের জন্য গাজীপুরের কালিয়াকৈরস্থ বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-কে দুই একর জমি বরাদ্দ করেছে।

১২ জানুয়ারি বিকালে রাজধানীর কাওরান বাজারস্থ জনতা টাওয়ার সফ্টওয়্যার টেকনোলজি পার্কের কনফারেন্স রুমে বরাদ্দকৃত জমি সংক্রান্ত এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি এবং এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা স্ব-স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম জীনরহস্য উন্মোচনকারী অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড অটোমেশন (বাদসা)-এর সহ-সভাপতি সাগর কুমার টিটো ও মাহসচিব জালাল আহমেদ, এক্সেল ম্যাজেনমেন্ট কমিটি’র সদস্যবৃন্দ, বাংলাদেশে হিকভিশন ডিজিটাল টেকনোলজি কো. লি.-এর বিজনেস ডেভেলপ ম্যানেজার মো. মোদদাসিরুল হক (অনি), বিভিন্ন আইসিটি কোম্পানীর প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চুক্তিস্বাক্ষর অনু্ষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি তার বক্তব্যে বলেন- বাংলাদেশে বিশ্বের শীর্ষস্থানীয় ও সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতিসহ অন্যান্য ডিজিটাল ও হাই-টেক যন্ত্রপাতি উৎপাদন করার উদ্যোগের বিষয়টি খুবই আশাব্যঞ্জক।

এ জন্য এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-কে জমি বরাদ্দ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কারখানা স্থাপনসহ দ্রুত উৎপাদন শুরু করার কাজে এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-কে কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন- আইসিটি খাতের উন্নয়ন ও প্রসারে বেসরকারি উদ্যোক্তাদেরকে সরকার প্রতিনিয়ত যেভাবে সাহায্য-সহযোগিতা করছে তাতে আইসিটি কোম্পানীগুলো উৎসাহিত হয়ে দেশের হাই-টেক পার্কগুলোতে কারখানা স্থাপনপূ্র্বক আইসিটি পণ্য উৎপাদন শুরু করে দিয়েছে। আমরা আশাবাদী দেশ অনতিবিলম্বে আইসিটি পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে।

এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন- আগামী তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে হিকভিশন সিকিউরিটি ক্যামেরা ও আনুষঙ্গিক স্টোরেজসহ অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন শুরু এবং পরবর্তীতে ক্রমান্বয়ে সেখানে অন্যান্য ব্র্যান্ডের ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্কিং, টেলিকম, এআই ও রোবটিক্স যন্ত্রপাতি উৎপাদন করা হবে।

বাংলাদেশে হিকভিশন ডিজিটাল টেকনোলজি কো. লি.-এর বিজনেস ডেভেলপ ম্যানেজার মো. মোদ্দাচ্ছিরুল হক (অনি) বলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-কে আমাদের কোম্পানী অত্যাধুনিক নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতি উৎপাদনে সার্বিক সাহায্য-সহযোগিতা প্রদান করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি