বুধবার, অক্টোবর ৭, ২০২৬
34.4 C
Dhaka

ফ্রেমলেস ডিজাইনের নতুন স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক : দেশের ডিজিটাল ডিভাইস বাজারে নতুন মডেলের স্লিম মনিটর ছাড়লো বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন।

ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটরটির মডেল সিনেডি ডব্লিউডি২৩৮ভি০৩। ২৩.৮ ইঞ্চির ওই মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। যা সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, কালো রঙের নজরকাড়া মনিটরটির দাম ১৩,৭৫০ টাকা। এর ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ৩০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

এই মনিটরে এইচডিএমআই ও ভিজিএ উভয় ধরনের ইনপুট পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে তিন ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও ইন পোর্ট।

ওয়ালটনের নতুন এই মনিটরটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর ওয়াল মাউন্টিং অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো এলইডি টিভির মতো দেয়ালে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিং এর জন্য বড় স্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, বর্তমানে বাজারে রয়েছে ২৩.৮ ইঞ্চির আরো দুই মডেলের ওয়ালটন মনিটর। দাম ১৩,৫০০ টাকা করে। মনিটরে সর্বোচ্চ ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।

এছাড়াও ওয়ালটন বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান পিসি। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৫,৯৯০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।

পাশাপাশি বিভিন্ন মডেলের মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি