শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.3 C
Dhaka

ন্যাশনাল হ্যাকাথন ২০২২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশ থেকে বিশ্বমানের মোবাইল অ্যাপ্লিকেশন এবং তরুণ অ্যাপস ডেভেলপারদের খুঁজে বের করতে ন্যাশনাল হ্যাকাথন ২০২২- এর উদ্বোধন করল বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর বিডিঅ্যাপস। রবি‘র সহযোগিতায় ন্যাশনাল হ্যাকাথনের মূল লক্ষ্য তরুণ ও উদ্যমী অ্যাপস ডেভেলপারদের একটি কমিউনিটি তৈরি করা যারা স্মার্ট বাংলাদেশ তৈরির পথে আগামী দিনগুলোতে নেতৃত্বের ভুমিকা পালন করবেন।

যেকোনো অ্যাপস ডেভেলপার তার ডেভেলপার দলকে নিয়ে ন্যাশনাল হ্যাকাথনে জন্য নিবন্ধন করতে পারেন http://nh22.bdapps.com/ সাইট ভিজিট করে। সম্প্রতি রাজধানীর গুলশানে সিক্স সিজন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি‘র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ডিরেক্টর, তানভীর হোসেন খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যুগ্ম সচিব, কাজী হাসান রবিন, প্রিনিউরল্যাবের প্রতিষ্ঠাতা, আরিফ নিজামী এবং আইসিটি ডিভিশনের কনসালটেন্ট ইমতিয়াজ হানিফ।

ন্যাশনাল হ্যাকাথনে সহযোগী সংস্থা হিসেবে থাকছে আইসিটি ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বেসিস, বিডিওএসএন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিনিউরল্যাব, জেসিআই ঢাকা ওয়েস্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং শিখবে সবাই।

২২ জুন থেকে চালু হওয়া ন্যাশনাল হ্যাকাথনের নিবন্ধন চলবে ১৪ জুলাই পর্যন্ত। অংশগ্রহণকারীরা প্রথমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথন বিজয়ীদের জন্য বিশেষ পরামর্শমূলক সেশন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল গালা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ন্যাশনাল হ্যাকাথনের সেরা দশ দল পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ টাকা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১ দশমিক ২৫ লাখ ও ৭৫ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা।

অনুষ্ঠানে রবি‘র সিসিও শিহাব আহমেদ বলেন, “দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল উদ্ভাবনকে তরান্বিত করতে দেশব্যাপী হ্যাকাথন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণ সমাজ তাদের সময়োপযোগী স্বপ্নগুলো বাস্তবে রূপ দিয়ে এক্ষেত্রে নেতৃত্ব দেবেন।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি