শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট মুছতে শুরু করবে গুগলও

টেকভিশন২৪ ডেস্ক: জিমেইল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল সেবা। অনেকেই বিভিন্ন কারণে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি বা দুটি অ্যাকাউন্ট বাদে বাকি অ্যাকাউন্টগুলো আর ব্যবহার করা হয়ে ওঠে না। এবার সেই সকল নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

খবরে বলা হয়, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে।
গুগল জানিয়েছে, ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। ফলে দুই বছর ধরে শুধু ইমেইল আদান-প্রদান না করলেও সেই অ্যাকাউন্ট মুছে ফেলবে না গুগল।

চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে সেগুলোর ইউজার নেম অন্য যে কেউ সহজেই ব্যবহার করার সুযোগ পাবেন।

গত সপ্তাহে ইলন মাস্ক ঘোষণা দেন টুইটার কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়ে আর্কাইভ করবেন তিনি। মাস্ক বলেন “পরিত্যাক্ত অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া জরুরী হয়ে পড়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি (আইএসওসি) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি