শনিবার, অক্টোবর ৩, ২০২৬
34.4 C
Dhaka

নতুন চমক ও বাড়তি দামে আসছে আইফোন ১৫ প্রো

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: এবছর বাজারে আসার ঘোষিত আইফোন ১৫ প্রো লাইনআপে থাকতে পারে বড় কিছু পরিবর্তন। তবে এর সঙ্গে বাড়তে পারে মডেলগুলোর দামও।

গত রোববার (৩০ জুলাই) ব্লুমবার্গের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ। ভার্জ এর প্রতিবেদনে বলা হয়, আইফোনের নতুন সিরিজের প্রো মডেলগুলো স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেমের সঙ্গে আসতে পারে। যার ফলে ফোনগুলো হবে আরও মজবুত, কমবে ওজন।  

নতুন ডিসপ্লে প্রযুক্তির সুবাদে আইফোন ১৫ প্রো লাইনআপের ফোন স্ক্রিনের বেজেল আগের চেয়ে সরু হবে। বলা হচ্ছে, বেজেলের আকার আগের মডেলের ফোনের তুলনায় এক-তৃতীয়াংশ কমে আসতে পারে। 
 
নতুন সিরিজের ফোনে ক্যামেরা ও চার্জিং পোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে চমক দিতে পারে অ্যাপল।  
তবে এবার যুক্তরাষ্ট্রের বাইরে আইফোনের দাম বাড়তে পারে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রে না বাড়লেও অন্যান্য দেশে আইফোনের ম্যাক্স মডেলগুলোতে দাম বাড়তে পারে ২০০ ডলার পর্যন্ত।      
 
১৫ সিরিজে মোট ৪টি মডেল এবার বাজারে আসতে পারে। সেগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৫ এবং ১৫ প্লাস মডেল দুটি ‘ডায়নামিক আইল্যান্ড’ নচ ডিজাইনসহ আসবে বলে জানা গেছে।
 
এছাড়া, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সের মূল বিশেষত্ব হবে সরু বেজেল, যা ফোনের ডিসপ্লে-কে করে তুলবে আরও আকর্ষণীয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি