রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী “ডিআইইউ জব উৎসব ২০২৩” শুরু


উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়েই আজ ২৪ নভেম্বর ২০২৩ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় বারের মত আয়োজন করা হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ জব উৎসব ’ডিআইইউ জব উৎসব ২০২৩’ ।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সমোমালন কেন্দ্রে দু’দিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দীন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

উদ্বোধন পরবর্তী “বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা ঃ প্রভাবশীলী েিল্পর জন্য অন্তদৃষ্টি” শীর্ষক প্রেসিডেন্টস টক সেশনে প্যানেল ডিসকাসেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( ডিসিসিআই) এর সভাপতি সামীর সাত্তার, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বাংলাদেশ হিউম্যান সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচ আরএম) এর সভাপতি মাশেকুর রহমান খান, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন কান্তি সরকার এবং আইআইএফসি’র নির্বাহী পরিচালক জসিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর।

জব উৎসবে ২০০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩০০০ চাকরি এবং প্রায় ১০০০টি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত হন। দু’দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪২০০ চাকরি প্রত্যাশি অংশগ্রহণ করে। এছাড়াও এই জব উৎসবে ২০৪০০ শিক্ষার্থীর স্ব মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ সুষ্টি হয়। আর এ আয়োজসের নলেজ পার্টনার হিসেবে রয়েছে গো-এডু, এইচআরডিআই এবং এডমিশন ডট এসি।

বিগত বছরের ইভেন্টের সাফল্যের উপর ভিত্তি করে, এ বছরের জব উৎসবের জন্য শীর্ষ সংস্থা এবং মেধাবী ছাত্রদের আরও বেশি চিত্তাকর্ষক সমাবেশের জন্য প্রস্ততি নেয়া হয়। এবারের আয়োজনের পার্টনার হিসেবে রয়েছে ঢাকা চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই), বাংরাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সিার্ভিসেস (বেসিস),এএমসিএইচএএম, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ( বিএসএইচআরএম), সিটিও ফোরাম বাংলাদেশ, ই-ক্যাব, বাক্কো (ইঅঈঈঙ) ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ বলেন, বিশ্বায়নের এ যুগে প্রযুক্তি ও কারিগরি দক্ষতার পাশাপশি সফটস্কীল সমূহ বর্তমান চাকরি বাজারের প্রধান হাতিয়ার। তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেয়ার আহŸান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি