বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ১১১তম বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গড় গতির পরিমাপের এক তুলনামূলক চিত্র পাওয়া যায় ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামের নিরীক্ষায়। এই সূচক অনুযায়ী ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৪২ দেশের মধ্যে ১১১তম অবস্থান পেয়েছে বাংলাদেশ।

ওকলার ওয়েবসাইটে অক্টোবরের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই সহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়েছে।

ওকলার প্রতিবেদন মতে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২০ দশমিক ৬৬ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১০ দশমিক ০৬ এমবিপিএস৷

২০২২ এর নভেম্বরে এই জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯ তম। সে অবস্থান থেকে প্রায় এক বছরে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ।

২০২২ সালে ডাউনলোডের গড় গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস, আপলোডের গতি ছিল আট এমবিপিএসেরও কম।

তালিকার শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত। ডাউনলোডের ক্ষেত্রে গতি ২৬৯ দশমিক ৪১ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৫ দশমিক ৪৯ এমবিপিএস ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার ও নরওয়ে।

অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা।

লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৩ এমবিপিএস। ১৪১ ও ১৪০ তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও ইয়েমেন।

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৩৮ দশমিক ৬৫ এমবিপিএস ও আপলোডে ৩৯ দশমিক ৯১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও গত বছরের তুলনায় র‍্যাংকে পিছিয়েছে বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি