শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

ডিজিটাল আর্থিক অন্তর্ভূক্তিতে এলো নগদ-গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভূক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি ‘নগদ’ ও গ্রামীণফোন লিমিটেড-এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে গ্রামীণফোন লিমিটেড-এর গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদ’ এর গ্রাহক হয়ে যেতে পারবেন। তাছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’-এর অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন ‘নগদ’-এর গ্রাহক।

নগদ অত্যাধুনিক এই প্রযুক্তিগত উদ্ভাবনের অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে ‘নগদ’ ও গ্রামীণফোন লিমিটেড-এর এই যৌথপথ চলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান অংশ নেন।

তাছাড়া ‘নগদ’ এর শুরু থেকেই ডিজিটাল কেওয়াইসি’র আওতায় ‘নগদ’ অ্যাপের মাধ্যমে সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েও মুহূর্তেই অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রাহকরা। অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার মধ্যে নূন্যতম ৫০০ টাকা ‘নগদ’-এ ক্যাশ-ইন করে নিতে পারেন লাখপতি হওয়ার ‍সুযোগ।

চুক্তির বিষয়ে গ্রামীণফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে আমাদের গ্রাহকদের জীবনযাত্রার প্রয়োজনীয় দিকগুলোর সাথে তাদের সংযুক্ত করাকে সম্ভব করে তোলা। নগদের সাথে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন।

‘নগদ’ ও গ্রামীণফোন-এর এই সমঝোতার ফলে গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের শীর্ষ ডিএফএস সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে ‘নগদ’। *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই খুলবে ‘নগদ’ অ্যাকাউন্ট ।

 

 

 

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি