বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

ডাব্লিউবিএএফ-এর স্বীকৃতি পেল সমাধান ডট কম

বাংলাদেশী স্টার্টআপ হিসেবে ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডাব্লিউবিএএফ) এর স্বীকৃতি লাভ করেছে Shomadhan.com (সমাধান ডট কম)।

এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এঞ্জেল ইনভেস্টমেন্ট ফর স্টার্টআপ প্রোগ্রামে ডাব্লিউবিএএফএর চেয়ারম্যান বাইবার্স আলতুনতাস বাংলাদেশের শতাধিক স্টার্টআপদের নিয়ে একটি সেমিনার করেন। উক্ত সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে সমাধান ডট কম ডাব্লিউবিএএফএ আবেদন করার সুযোগ পায় এবং গত ১৬-০২-২০২০ইং থেকে ২২-০২-২০২০ইং তারিখে ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউবিএএফ) কর্তৃক তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ১৫০০টির অধিক স্টার্টআপ থেকে গভীর পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ৪৩টি দেশের ৯৫টি স্টার্টআপকে ডব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ এর জন্য সিলেকশন করে। এর মধ্যে বাংলাদেশী স্টার্টআপ হিসাবে কংগ্রেসের স্থান লাভ করে। এক্সিবিশন চলাকালীন বিভিন্ন দেশ থেকে আগত ইনভেস্টরেরা তাদের ষ্টল পরিদর্শন করেন ও তাদের সামনে বিজনেস আইডিয়াটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় এবং এর ফলশ্রুতিতে অনেক ইনভেস্টরদের কাছে এর আইডিয়াটি ভালো লাগে এবং তারা কোম্পানিতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেন। আইডিয়া পিচিং, এক্সিবিশন ও গ্লোবাল ফান্ড রাইজিং ইভেন্টের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পর্তুগাল, কুয়েত, মালয়েশিয়া, সুদান, নাইজেরিয়া, মেক্সিকো, বাহরাইনসহ বিভিন্ন দেশের ভেঞ্চার ক্যাপিটাল এতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে। এদের মধ্যে পর্তুগালের কোর এঞ্জেলস নেটওয়ার্কের ফাউন্ডার রুই ফ্যালকাও ও নাইজেরিয়ার আবুজা টেকনোলজি ভিলেজের সিইও হাউয়া ইয়াবানি পার্টনারশিপের মাধ্যমে তাদের দেশে বিজনেস করার জন্য আহ্বান জানান এবং এর ফলশ্রুতিতে সমাধান ডট কম ইউরোপ ও আফ্রিকাতে ব্যবসা করার সুযোগ লাভ করে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা রিপোর্টাসর্ ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন সমাধান ডট কম এর প্রধান নির্বাহী রাজু আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মো. রায়হান সরকার, ড্যাফাডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ অঅনোয়ার হাবিব কাজল প্রমুখ।

এই মার্কেটপ্লেসটি ব্যবহার করে গ্রাহকরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে দক্ষ ও বিশ্বস্ত টেকনিশিয়ান খুঁজে পাবেন। অপরদিকে টেকনিশিয়ানরা কাজের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধিসহ সামাজিক মর্যাদা অর্জনের সুযোগ লাভ করবেন। সেবার মধ্যে রয়েছে : বিউটি, ক্লিনিং, লন্ড্রি, পেস্ট কন্ট্রোল, হোম এপ্লায়েন্স, গ্যাজেট, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, পেইন্টিং, কারপেন্ট্রি, বাসা বদল/শিফটিং, অটোমোবাইল, লিফট, জেনারেটর, ফটোগ্রাফি ও অন্যান্য সার্ভিসসমূহ। এ পর্যন্ত ৫০০০ এর অধিক দক্ষ সার্ভিস প্রোভাইডার গত দুই মাসে ১৫০০ এর অধিক সার্ভিস প্রদান করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি