মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
33.9 C
Dhaka

ট্যাসলকের কপিরাইট সনদ পেলেন রাদবী রেজা

টেকভিশন২৪ ডেস্ক : যানবাহনের নিরাপত্তায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত সিকিউরিটি ডিভাইস ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা কপিরাইট সনদ পেয়েছেন। ২৩ জুন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরীর কাছ থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রাদবী রেজা তার উদ্ভাবিত ট্যাসলক শিল্পকর্মের কপিরাইট রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করছেন।

বাংলাদেশ কপিরাইট অফিসের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে ট্যাসলকের কপিরাইট সনদ প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়।

এ নিয়ে রাদবী রেজা বলেন, যানবাহনের নিরাপত্তার জন্য এক অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্ভাবন। এই লকটি সম্পূর্ণ অটোমেটেড সেন্সর সিস্টেমে পরিচালিত। ফলে ডিভাইসটি বাহন থেকে বিচ্ছিন্ন করা হলেও বাহনটি স্টার্ট হবে না। ডিভাইসটি ব্যবহারের জন্য কোন নেটওয়ার্কের প্রয়োজন হয় না। ফলে মাসিক কোন চার্জও দিতে হয় না। এতে লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বিশ্বের যেকোন স্থান থেকে ট্রান্সপোর্টটিকে বন্ধ করে দেয়া যায়।

জানা যায়, ২০১৬ সাল থেকে গাড়ি ও বাইকের নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করছেন রেজা।

এখন পর্যন্ত প্রায় ১৪ ধরনের সিকিউরিটি ডিভাইস বাজারে এনেছে ট্যাসলক। এর সবগুলোই রাদবী রেজার উদ্ভাবন অথবা ডেভেলপ করা। এরজন্য রেজার রয়েছে নিজস্ব রিসার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা। শেষ তিনটি মডেলের পেটেন্ট ও করা আছে রেজার। এছাড়াও ট্যাসলক নামের ট্রেডমার্ক ও কপিরাইটও করা আছে তার।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তা আব্দুস শাহীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক...

সর্বশেষ

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি