বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশী উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধিতে কাজ করবে গ্রামীণফোন ও মেটা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনে যোগাযোগ এবং ব্যবসা করতে প্রয়োজনীয় দক্ষতার চাহিদা পূরণে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও মেটা। রাজধানীর জিপি হাউসে সম্প্রতি ‘জিপি-মেটা বুস্ট আপ’, ট্রেনিং এ প্রায় ৩০০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেটার প্রশিক্ষকদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং টুলের ব্যবহারের প্রশিক্ষণ নেন।  

‘জিপি-মেটা বুস্ট আপ’ এ উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব; সিডিএসও সোলায়মান আলম এবং সিবিও আসিফ নাইমুর রশিদ। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন মেটা’র এপিএসি ইমার্জিং মার্কেটস টিমের জনি জোহানসন এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (ডব্লিউই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।  

বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাথে দেশীয় উদ্যোক্তাদের এক সাথে কাজ করার উপরে গুরুত্ব দিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “কানেক্টিভিটি আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে, বিশেষ করে বৈশ্বিক মহামারি পরবর্তী সময়ে আমরা সবকিছুই ডিজিটালি করছি। কাজ, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি আর্থিক সেবার জন্যও মানুষ এখন ডিজিটাল লাইফস্টাইলের  সাথে অভ্যস্ত হয়ে উঠছে। দেশের ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজগুলোকে উন্নত এবং আধুনিক করতে মেটা’র সাথে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। উদ্ভাবনী এবং সাশ্রয়ী ডিজিটাল উপায়ে ব্যবসায় প্রবৃদ্ধি ও কাস্টমারদের সাথে আরো সহজেই যোগাযোগ করার জন্য সাহায্য করবে এই ট্রেনিং। ডিজিটাল এনাবলার হিসেবে আমরা আমাদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” 

মেটা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের এমার্জিং মার্কেটস ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, “গ্রামীণফোনের সাথে এ পার্টনারশিপ নিয়ে আমরা আনন্দিত। ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী় উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে এবং তাদের গ্রাহকদের সাথে সহজেই যোগাযোগ করার জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উদ্ভাবনের শক্তিতে বিশ্বাসী এবং আগামীতে তাদের আরও ভাল করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, তারা এই প্রশিক্ষণ থেকে উপকৃত হবেন এবং অনলাইনে নিজেদের কমিউনিটি গড়ে তোলা অন্যান্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবেন।”   

বাংলাদেশে মেটা’র অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুল’র প্রশিক্ষকরা দু’টি সেশনে ১৫০ জন নিবন্ধিত প্রশিক্ষণার্থীদেরকে ব্যবসার ধারণা, কৌশল ও আদর্শ অনুশীলন সম্পর্কে ট্রেনিং প্রদান করেন, যা ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সাথে আরও ভাল সম্পর্ক গড়তে সহায়তা করবে। আয়োজনের প্রশ্নোত্তর পর্বে দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসএমই’র ইতিবাচক প্রবৃদ্ধির কথা তুলে ধরা হয় এবং ব্যবসা প্রসারে এই আয়োজনে অংশগ্রহণকারীদের উৎসাহের প্রশংসা করা হয় ।  

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি