রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
27 C
Dhaka

ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করতে সিনেসিস আইটি ও এএএ ফিন্যান্সের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করার লক্ষ্যে সিনেসিস আইটি ও এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) সিনেসিস আইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির অধীনে সিনেসিস আইটি পুঁজি বাজার থেকে তহবিল উত্তলনের জন্য এএএ ফিন্যান্স লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুঁজি বাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে পুঁজি উত্তলনের জন্য এই চুক্তি স্বাক্ষরিত করে প্রতিষ্ঠান দুটি।

সিনেসিস আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং এএএ ফিন্যান্স-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওবাইদুর রহমান এফসিএস ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএএ ফিন্যান্স অ্যান্ড  ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওবাইদুর রহমান এফসিএস, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব ইস্যু ম্যানেজমেন্ট মোহাম্মদ খালিদ হোসেন, ডিরেক্টর আবদুস সালাম খান, ম্যানেজার আহমেদ আশিকুর রহমান সি.এফ.এ এবং সিনেসিস আইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ, ডিরেক্টর আব্দুর রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম করিম উশ শান।

সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “এই চুক্তির মাধ্যমে দেশের সীমানা পেড়িয়ে বহির্বিশ্বেও আমাদের সেবা সম্প্রসারিত করতে আইপিও অন্তর্ভুক্তির পথে আমাদের যাত্রা শুরু হলো। এএএ ফিনান্সের সাথে চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ এএএ ফিনান্সের রয়েছে ১০০ টিরও বেশি প্রতিষ্ঠানকে আইপিও তে অন্তর্ভুক্তির সফল অভিজ্ঞতা। আশা করি এই চুক্তির মাধ্যমে আমরা স্বল্প সময়ের মধ্যেই পুঁজি বাজারে অভিষিক্ত হবো।”

এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওবাইদুর রহমান এফসিএস বলেন, “সিনেসিস এর সাথে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের বিশ্বাস সিনেসিস আইটি পুঁজি বাজারে এলে দেশের পুঁজি বাজারের আরও সম্প্রসারণ হবে এবং এধরনের আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো পুঁজি বাজারে আসতে আগ্রহী হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি