শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
33.1 C
Dhaka

ঢাকা ও চট্টগ্রামে ১০৭টি ফার্মেসিতে ‘নগদ’ পেমেন্টে ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি ফার্মেসিতে ‘নগদ’-এ পেমেন্ট করলেই তাৎক্ষণিক ৭ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। করোনা মহামারিতে মানুষের আর্থিক সাশ্রয়ের উদ্যোগ হিসেবে ক্যাম্পেইনটি চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।  

এই ক্যাম্পেইনের আওতায় একজন ‘নগদ’ গ্রাহক তার ওয়ালেট থেকে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত ১০৭টি ফার্মেসিতে পেমেন্ট করলে তাৎক্ষণিক ৭ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এই অফারটি উপভোগের জন্য একজন গ্রাহক নির্ধারিত ফার্মেসিগুলো থেকে কোনো পণ্য কিনে তার ওয়ালেটের মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে বা অ্যাপের মাধ্যমে কিংবা ইউএসএসডি ব্যবহারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এই ক্যাম্পেইনটি চলাকালে ‘নগদ’-এর একজন গ্রাহক সর্বোচ্চ দুইবার ক্যাশব্যাক পাবেন। এ ক্ষেত্রে ‘নগদ’ কর্তৃক আরোপিত শর্তাবলী মেনে একজন গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। চলমান এই ক্যাম্পেইনটি আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনের বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, করোনার সময়ে মানুষ যেন ‘নগদ’ ব্যবহার করে আর্থিক সাশ্রয় লাভ করতে পারে, তারই একটি সামান্য উদ্যোগ ক্যাশব্যাক অফারটি। মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন আরও অনেক বিষয়ে আকর্ষণীয় সব অফার যেন দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে ‘নগদ’।

এর আগে অনলাইনে ঔষধ কেনার জনপ্রিয় প্ল্যাটফর্ম oushodsheba.com-এ বিল পেমেন্টেও ৫ শতাংশ হারে ডিসকাউন্ট অফার ঘোষণা করে ‘নগদ’। অফারটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তাছাড়া ফার্মেসির বিলে ক্যাশব্যাক দেওয়ার পাশাপাশি আগে থেকেই অনেকগুলো হাসপাতালের পেমেন্টেও আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ‘নগদ’।

এই ক্যাম্পেইন বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইট (nagad.com.bd) ভিজিট করুন। এ ছাড়া ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি