বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্ক: কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে কাগুজে টাকার ব্যবহার না করে কেবল মোবাইল ওয়ালেটের মাধ্যমে টেস্ট ফি প্রদান বেশ সাড়া ফেলেছে। দেশের সংকটকালে মানুষের পাশে থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-ই একমাত্র এই সেবাটি দিচ্ছে।

সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় দেশের সবচেয়ে কম খরচে কোভিড-১৯ টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। গত বছরের আগস্ট মাসের শুরু থেকে সেবাটি চলমান রয়েছে। এর আওতায় ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকা ফি প্রদান করে টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করানো যাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে ‘নগদ’-এর মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার ফি প্রদান করা যাচ্ছে।

এ ছাড়া বিদেশগামী যাত্রীরা মাত্র ১,৫০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিডের টেস্ট করাতে পারছেন। দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে এক শতাংশ চার্জ প্রদান করতে হয়। এ ছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-এর (বিএমইটি) স্মার্ট কার্ডধারী বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষা ফি ৩০০ টাকা, এটির জন্যও এক শতাংশ চার্জ প্রযোজ্য। 

সময়োপযোগী এই সেবাটি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচলক তানভীর এ মিশুক বলেন, শুরু থেকেই ‘নগদ’ সরকারের পাশে থেকে কোভিড মহামারি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেবামূলক এই কাজটির সঙ্গে যুক্ত থাকাও সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন তিনি।

“আমরা সব সময়ই দেশ ও জনগণের জন্য কাজ করছি। আর সে কারণে শুধু আমরাই এখনো পর্যন্ত এই সেবাটি চালু করেছি। ‘নগদ’-এর মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদান করায় মানুষ কিছুটা হলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে পেরেছে। একই সঙ্গে কাগুজে টাকার মাধ্যমে ভাইরাস ছাড়ানোও নিয়ন্ত্রণ করা গেছে,” বলেন মিশুক।

গ্রাহক খুব সহজেই, ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি দিয়ে কোভিড-১৯ টেস্ট ফি প্রদান করতে পারছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনটি ক্লিক করতে হবে। তারপর বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST এবং বিদেশাগামী যাত্রীরা MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনে ক্লিক করতে হবে। এরপর পিন টাইপ করে ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

অ্যাপল বা আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনে ক্লিক করে বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST আইকনটিতে ক্লিক করতে হবে। বিদেশাগামীদের MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনটি ক্লিক করতে হবে। একই সঙ্গে টাকার অংক (৩০০/১,৫০০) টাইপ করে পিন টাইপ করতে হবে। এরপর ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস এসে যাবে।

অন্যদিকে আবার ইউএসএসডি ব্যবহার করে কোভিড টেস্টের ফি প্রদান করতে *১৬৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ চেপে বিল-পে সিলেক্ট করতে হবে। বিলার লিস্ট থেকে Covid19 Sample Collection Fee সিলেক্ট করে টাকার পরিমাণ (১০০/১,৫০০) লিখে পিন টাইপ করতে হবে। তাহলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে (www.corona.gov.bd) ঠিকানায় ভিজিট করুন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি