শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
29 C
Dhaka

বিশ্বকাপ উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্কঃ শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের জনপ্রিয় এই ইভেন্ট উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন কম্পিউটার। এখন ওয়ালটন ডিজিটেক কিংবা ই-প্লাজা ওয়েবসাইট থেকে ল্যাপটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট, মনিটর, প্রিন্টার, ইউপিএসসহ কম্পিউটার এক্সেসরিজ কেনায় ২৫ শতাংশ পর্যন্ত নিশ্চিত মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা। ১ নভেম্বর, ২০২২ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই মূল্যছাড় উপভোগ করা যাবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী ভুঁইয়া বলেন, সারা বিশ্বেই ফুটবল বিশ্বকাপ বিপুল জনপ্রিয় ইভেন্ট। বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠেন সারা বাংলাদেশের মানুষ। এমন জমকালো একটি ইভেন্ট উপলক্ষ্যে গ্রাহকদের আনন্দ বাড়িয়ে দিতেই ওয়ালটন কম্পিউটার পণ্যে বিশেষ ডিসকাউন্ট সুবিধা দেয়া হচ্ছে।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ডিসকাউন্টের এই সুবিধাটি শুধুমাত্র অনলাইনের ওয়ালটন ডিজিটেক কিংবা ই-প্লাজা ওয়েবসাইট থেকে উপভোগ করা যাবে। গ্রাহকরা ওয়ালটন ডিজিটেক (https://cutt.ly/3N62HSt) এবং ই-প্লাজা (https://cutt.ly/4N62WuQ) ওয়েবসাইট ভিজিট করে কাক্ষিত পণ্যটি বিশেষ মূল্যছাড়ে কিনতে পারবেন। ক্রয়কৃত পণ্যটি যে-কোনো ওয়ালটন প্লাজা থেকে সংগ্রহ কিংবা হোম ডেলিভারি নেয়া যাবে। আর এর মূল্য অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) কিংবা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করা যাবে।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, বিশ্বকাপ অফারে ল্যাপটপ কেনায় মডেলভেদে সর্বোচ্চ ৫,৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। মনিটর, প্রিন্টার ও ট্যাবে সর্বোচ্চ মূল্যছাড় ১,৫০০ টাকা। স্পিকার ও ওয়েবক্যামে সর্বোচ্চ ৫০০ টাকা, স্মার্টওয়াচে ৪৫০ টাকা, মেমোরি কার্ড ও কার্ড রিডারে সর্বোচ্চ ২৫%, ইয়ারফোনে সর্বোচ্চ ১৬%, কি-বোর্ড ও পেন ড্রাইভে সর্বোচ্চ ১৫%, হেডফোন, রাউটার, ইউপিএস ও স্মার্ট ফিটনেস স্কেলে সর্বোচ্চ ১০% এবং র‌্যাম, এসএসডি, পাওয়ার সাপ্লাই ও মাউসে সর্বোচ্চ ৫% ডিসকাউন্ট মিলছে।

মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি