মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27.5 C
Dhaka

একাধিক চমক নিয়ে এলো অ্যাপল ওয়াচ সিরিজ ৮

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বুধবার বার্ষিক ইভেন্টে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস উন্মোচন করেছে।

এছাড়াও, প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রো এনেছে বাজারে। অ্যাপলের নতুন চমক বলা হচ্ছে তাপমাত্রা মাপার সেন্সরযুক্ত ওয়াচ সিরিজ ৮-কে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ নোটিফিকেশন সুবিধা থাকছে। সেন্সর ব্যবহার করে ঘড়িটি গুরুতর দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম। এটি জরুরি সেবা সংস্থার সাথে স্বয়ংক্রিয়ভাবে এর ব্যবহারকারীকে সংযুক্ত করতে পারবে। ঘড়িটি দুর্ঘটনার সময় ব্যবহারকারীর সঠিক অবস্থান প্রদান করে এবং ব্যক্তির জরুরী কোন নম্বরে নোটিফিকেশন পাঠিয়ে সে ব্যাপারে অবহিত করতে পারবে।

পাশাপাশি শরীরের তাপমাত্রা পরিবর্তন হলে নোটিফাই করবে এ ওয়াচ। ১ ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হলেও ধরতে পারবে স্মার্ট ওয়াচ ৮। মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত আইনে পরিবর্তন আনার পর থেকে মাসিকের চক্র ট্র্যাকার সম্পর্কে সেখানে সতর্কতা তৈরি হয়েছে। এ ঘড়ি মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়ে সতর্ক করবে।

এছাড়াও, আগের মতোই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে।  জিপিএস ও সেলুলার ব্যবহারের সুযোগ থাকছে নতুন স্মার্টওয়াচে।

অ্যাপল বলেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কাউকে সঙ্গে স্বাস্থ্যর তথ্য দেখার সুযোগ থাকছে না এ ডিভাইসে। শুধুমাত্র পাসকোড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেগুলো দেখা যাবে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৮ একবার ফুল চার্জে চলবে ৩৬ ঘণ্টা। ডিভাইসটির জিপিএস সংস্করণের দাম ৩৯৯ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। জিপিএস ও সেলুলার সংস্করণের জন্য ৪৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা।

এটি চার রঙে বাজারে আসে। কালো, সোনালি, ধূসর ও লাল রঙে এগুলো পাওয়া যাবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি