শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
26.3 C
Dhaka

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স চালু

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স চালু করল দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। ক্রাশ কোর্সগুলো শিক্ষার্থীদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখেই তৈরি করা হয়েছে। পরীক্ষা দুটির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরো জেরালো করতে কোর্সগুলোতে অন্তর্ভূক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, লেকচার, রিসোর্স ও মডেল টেস্ট।

কোভিড-১৯ মহামারীর কারণে এ বছরের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির ধরণটাও এবার ভিন্ন।

যথাক্রমে চার ও পাঁচ মাস মেয়াদের এসএসসি ও এইচএসসি ক্রাশ কোর্সেগুলোর মূল্য ৯৫০ ও ১ হাজার ২শ’ টাকা। এসএসসি ক্রাশ কোর্সে ১৭০টি লেকচার শিট, ১৭০টি লাইভ ক্লাস, ২২টি মডেল টেস্ট এবং ২২টি সলভ ক্লাস রয়েছে। এইচএসসি ক্রাশ কোর্সে রয়েছে ৩০০টি লেকচার শিট, ৩০০টি লাইভ ক্লাস, ৩৯টি মডেল টেস্ট এবং ৩৯টি সলভ ক্লাস।

শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ক্লাস, মডেল টেস্ট, লেকচার শিট এবং সমাধান শিটগুলো পেতে পারেন এজন্য রবি-টেন মিনিট স্কুল একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে। ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষার্থীরা সহজেই কোন কন্টেন্ট পেতে, সরাসরি প্রশিক্ষকদের প্রশ্ন করতে, মডেল টেস্টের সমাধান জমা দিতে এবং ফলাফল জানতে পারবেন।

নিচের লিঙ্কে কোর্সগুলো পাওয়া যাবে: https://cutt.ly/gkf6yrq

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি