শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

“এসএফআইএল ইসলামিক” চালু করল এসএফআইএল

টেকভিশন২৪ ডেস্কঃ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত একটি স্বনামধন্য পূর্ণ-সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান যা কানাডা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একমাত্র যৌথ উদ্যোগ কনসোর্টিয়াম। নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এসএফআইএল আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর ইসলামিক উইং “এসএফআইএল ইসলামিক” এর কার্যক্রম উদ্বোধন করেছে। এসএফআইএল চেয়ারম্যান এহসানুল কবির, স্বতন্ত্র পরিচালক আরিফ খান, পরিচালক বৃন্দ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইরতেজা আহমেদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএফআইএল-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, শেয়ার হোল্ডার, সাংবাদিক এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এখন থেকে এসএফআইএলের গ্রাহকরা শরিয়াহ আইনের অধীনে প্রদত্ত ইসলামিক ডিপোজিট, ইনভেস্টমেন্ট পণ্য এবং আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। সুদমুক্ত মুনাফা বন্টন নিশ্চিত করার লক্ষ্যে এসএফআইএল ইসলামিক বিনিয়োগ আয় ভাগাভাগি অনুপাত ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের মধ্যে মুনাফা প্রদান করে থাকে।

এসএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান বলেন “ইসলামী অর্থায়ন টেকসই উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং অভিন্ন সমৃদ্ধির জন্য সুফল বয়ে আনে। সম্পদ এবং অর্থনীতির সাথে এর সরাসরি সংযোগের কারণে ইসলামী অর্থায়ন অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এসএফআইএল বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে শরিয়াহ নীতিমালার উপর ভিত্তি করে ইসলামী বিশ্বাসের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে উদ্ভাবনী আমানত এবং বিনিয়োগ পণ্য সরবরাহ করবে।

এসএফআইএল এর চেয়ারম্যান এহসানুল কবির বলেন, “একটি সম্পূর্ণ শরিয়াহ সম্মত এবং আধুনিক ইসলামী এনবিএফআই সেবার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে।  ইসলামী আমানত এবং বিনিয়োগ পণ্য দিয়ে গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে এসএফআইএল ইসলামিক চালু করা হয়েছে”।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি