রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

এখন থেকে জনতা ব্যাংকের গ্রাহকরাও ‘অ্যাড মানি’ করতে পারছেন বিকাশে

৪৪টি ব্যাংকের সাথে টাকা আনা-নেয়ার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক বিকাশের

টেকভিশন২৪ ডেস্ক: এখন রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের গ্রাহকরাও তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘ই-জনতা (eJanata)’ ব্যবহার করে সুবিধাজনক সময়ে যে কোনো স্থান থেকে টাকা আনতে পারছেন যেকোনো বিকাশ অ্যাকাউন্টে বাড়তি খরচ ছাড়াই। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৪টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টার কার্ড থেকে নিমেষেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাচ্ছে। ৭ কোটি গ্রাহকের সুবিধার্থে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।

বিকাশে টাকা আনতে ‘ই-জনতা (eJanata)’ অ্যাপটি ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন হতে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা জনতা ব্যাংকের লোগোতে ট্যাপ করে ‘ই-জনতা (eJanata)’ অ্যাপের ইন্টারফেসে ঢুকতে হবে। এরপর টাকার পরিমান উল্ল্যেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। এছাড়াও সরাসরি ‘ই-জনতা (eJanata)’ অ্যাপের ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, ‘ই-জনতা (eJanata)’ অ্যাপ থেকে বিকাশে ‘অ্যাড মানি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি প্রদান, অনুদান পাঠানো, বিমার প্রিমিয়াম পরিশোধ, সেভিংস সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে।

‘অ্যাড মানি’ এবং বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে ‘বিকাশ টু ব্যাংক’ সেবার ফলে ব্যাংকের সাথে গ্রাহকদের লেনদেন আরো স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশে টাকা আনতে পারছেন, আবার দরকার হলে বিকাশ থেকে ব্যাংকেও টাকা জমা করতে পারছেন যা তাদের দৈনন্দিন লেনদেনে দিয়েছে আরো স্বাধীনতা ও সক্ষমতা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি