মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
28 C
Dhaka

এক আকাশ ডিটিএইচ অ্যাকাউন্টে তিনটি টিভি দেখার সুযোগ

দেশে প্রথমবারের মত এক ডিটিএইচ একাউন্টে তিনটি পর্যন্ত টেলিভিশন সেট যুক্ত করার সুবিধা নিয়ে এসেছে আকাশ ডিটিএইচ। এতে অপেক্ষাকৃত কম খরচে বেশি টিভি দেখতে পাবেন গ্রাহকরা।

বেক্সিমকো কমিউনিকেশন্স জানায়, দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশের মাল্টি টিভি কানেকশন প্যাকেজে দুইটি এবং সর্বোচ্চ তিনটি টিভি সংযোগ কেনা যাবে। প্রথম সংযোগের মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা, দ্বিতীয়টির ৩০০ এবং তৃতীয়টির জন্য ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। এর মাধ্যমে গ্রাহকরা মাসিক খরচ যথাক্রমে ১২ শতাংশ এবং ২৫ শতাংশ সাশ্রয় করতে পারবেন।

গত বছরের মে মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সেবা শুরুর পর প্রথমবারের মত এমন সুযোগ নিয়ে এলো আকাশ। প্যাকেজটির আওতায় হ্রাসকৃত মূল্যে সেট-টপ-বক্স (এসটিবি) কেনা যাবে। প্রথম সংযোগের সেট আপ মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় সংযোগের প্রতিটির সেট আপ মূল্য ৩ হাজার ১৯৯ টাকা। দ্বিতীয় ও তৃতীয় কানেকশনের জন্য এসটিবির পাশাপাশি প্রয়োজনীয় ক্যাবল, এলএনবি এবং কানেক্টরের মূল্য পরিশোধ করতে হবে। দুইটি সংযোগে ১৫ শতাংশ এবং তিনটি সংযোগে ২০ শতাংশ খরচ কমে যাবে। সব মিলিয়ে সাশ্রয়ী মূল্যে টিভি দেখার উন্নত স্বাদ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন গ্রাহকরা।

আকাশ বিক্রয় কেন্দ্রে এবং অনলাইন ও টেলি সেলস মাধ্যম থেকে এ সংযোগ কেনা যাবে। একটি বাসায় গ্রাহকরা এ প্যাকেজ উপভোগ করতে পারবেন। ভিন্ন বাসার গ্রাহকরা এ সুবিধা পাবেন না। সাশ্রয়ী মূল্যে টিভি দেখার উন্নত স্বাদ উপভোগ করতে চাইলে গ্রাহকদের আকাশ অ্যাকাইন্টে প্রয়োজনীয় টোটাল ব্যালেন্স থাকতে হবে। আকাশের বর্তমান গ্রাহকরা ১৬৪৪২ নাম্বারে কল করে মাল্টি টিভি কানেকশন প্যাকেজের আওতাভুক্ত হতে পারবেন।

বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, দেশে তথ্য ও বিনোদনের প্রধানতম মাধ্যম টেলিভিশন। গ্রাহকদেরকে টিভি দেখার সত্যিকার ডিজিটাল স্বাদ ও অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে আকাশ ডিটিএইচ মাল্টি টিভি কানেকশন প্যাকেজ নিয়ে এসেছে। শহরে বসবাসরত পরিবারে এটি বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে আমরা আশা করছি।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি