শনিবার, নভেম্বর ২১, ২০২৬
26 C
Dhaka

নিজের করা ভোটাভুটিতে হেরে গেলেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্কঃ টুইটার প্রধান হিসেবে বহাল থাকবেন নাকি সরে যাবেন- এ নিয়ে টুইটার ব্যবহারকারীদের মধ্যে জরিপ চালিয়েছিলেন কোম্পানির নতুন মালিক ইলন মাস্ক। নিজের করা ভোটাভুটিতে হেরে গেছেন বিশ্বের শীর্ষ এই ধনী।

২৪ ঘণ্টায় ১ কোটি ৭৫ লক্ষ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। ভোটারদের মধ্যে ৫৭.৫ শতাংশই ভোট দেন মাস্কের বিরুদ্ধে। অর্থাৎ অধিকাংশ ভোটারই চেয়েছেন টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করুক মাস্ক। বাকি ৪২.৫ শতাংশ ভোট পড়েছে পক্ষে।

রোববার এক টুইটে মাস্ক জানতে চান, টুইটার প্রধানের পদ থেকে কি আমার পদত্যাগ করা উচিত? জনমত জরিপে যাই ফল আসুক, আমি মেনে নেব।

ভোটে হেরে গিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী এখনও পদত্যাগ ঘোষণা করেননি মাস্ক। বলা হচ্ছে, হয়তো দ্রুতই ঘোষণা আসতে পারে। ইলন মাস্ক টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ালে কে হবেন পরবর্তী সিইও এটাই এখন দেখার বিষয়।

চলতি বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আগের সিইওকে সরিয়ে দিয়ে নিজেই নেন দায়িত্ব। এরপর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন মাস্ক।
মালিকানা হাতে নিয়েই টুইটারের বেশকিছু কর্মীকে বরখাস্ত করেছেন তিনি। নিয়েছেন একের পর এক একতরফা সিদ্ধান্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি