মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.4 C
Dhaka

কম দামে বিক্রি হচ্ছে আইফোন!

টেকভিশন২৪ ডেস্ক: চীনে কম দামে আইফোনের ফ্ল্যাগশিপ মডেল কেনার অফার দিচ্ছে খুচরা বিক্রেতারা। আইফোন ১৪ প্রো ক্রয়ে ১০ শতাংশের মতো ছাড় দেয়ার তথ্যও পাওয়া গেছে। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারীর সংক্রমণ পরবর্তী সময়ে বিশ্বে ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা কমতে শুরু করে। ২০২২ সালে ল্যাপটপ, কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন কেনার হারও কমতে শুরু করে। এ অবস্থা থেকে উত্তরণে চীনে থার্ড পার্টি রিটেইলার বা খুচরা বিক্রেতারা গ্রাহকদের বিভিন্ন অফার দিচ্ছে। ইলেকট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান জেডি ডট কম ও সুনিং ৭ হাজার ১৯৯ ইউয়ান বা ১ হাজার ৬২ ডলার মূল্যে আইফোন ১৪ প্রো এর ব্যাসিক মডেল বিক্রি করছে। দুটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

চীনে অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড ডিভাইসের দামের তুলনায় ৮০০ ইউয়ান কম। অ্যাপল অনুমোদিত অন্যান্য খুচরা বিক্রেতারা আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্সেও একই ধরনের মূল্যছাড় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণার বিষয় যাচাই করেছে রয়টার্স।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। চাহিদা বা বিক্রি বাড়াতে অ্যাপল মাঝে মাঝে চীনের অংশীদার বিক্রেতাদের সেলফোন বিক্রিতে ডিসকাউন্ট বা ছাড়ের অনুমতি দিয়ে থাকে।

গ্রাহকদের জন্য লেখা এক নোটে জেফ্রিসের বিশ্লেষক এডিসর লি বলেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন ১৪ সিরিজের দাম কমানোর বিষয়টি চাহিদা বাড়ানোর জন্য ইতিবাচক নয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি