শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

তথ্য-প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেল তপন কান্তি

টেকভিশন২৪ ডেস্ক: ৪০ বছরের বেশি সময় ধরে দেশের তথ্য-প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন সিটিও ফোরামের সভাপতি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তপন কান্তি সরকার।

কলকাতার দমদম মিউনিসিপালিটি অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড- ২০২২। মহাত্মা গান্ধী কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড তুলে দেন এআইএমজিআইসিএসটি’র চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এই অ্যাওয়ার্ড দেওয়া হয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাদের ৩০ বছরের অধিক সময় দেশের তথ্য-প্রযুক্তিতে নিরলসভাবে কাজ করেছেন।

এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ সিটিও অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে সার্ক চেম্বার কর্তৃক সিটিও অফ দি ইয়ার পদকে ভূষিত হন তপন কান্তি সরকার।

এ বিষয়ে তপন কান্তি সরকার বলেন, এই অর্জন আমার একার নন, বাংলাদেশের প্রতিটি মানুষের। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্থবায়নে আমরা কাজ করেছি। তাই দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের দৃষ্টি অর্জন সক্ষম হয়েছি। আমাদের পরিবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্য বাস্থবায়নে আমরা একাধিক কর্মসূচি হতে নিয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ৪০ বছরের অধিক সময় আমি তথপ্রযুক্তিতে কাজ করছি। এ অ্যাওয়ার্ড আমাকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে উৎসাহ যোগাবে।

সিটিও ফোরাম একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে যেমন টেক সামিট, সচেতনতামূলক সেমিনার ও সিম্পোজিয়াম কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এছাড়াও ২০১৯ সাল থেকে ইনোভেশন হ্যাকাথন করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি