শুক্রবার, জুলাই ৩, ২০২৬
32.2 C
Dhaka

আইফোন ১৫

টিভি২৪ আইডেস্ক : আজ (১২ সেপ্টেম্বর) আসছে আইফোন ১৫। নতুন আইফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের ঘুম নেই। পুরো বিশ্ব অপেক্ষায় সেই বিশেষ মুহূর্তের। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যাপল ইউজাররা। এই বছর অ্যাপল ইভেন্ট বিশেষ হতে চলেছে, কারণ আইফোন ১৫ সিরিজে আগের মডেলের তুলনায় কোম্পানি অনেক আপগ্রেড আনতে চলেছে।

অ্যাপলের এই ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে অ্যাপল ডটকম-এও। অ্যাপল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। চাইলে সরাসরি ওয়ান্ডারলাস্ট ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হতে পারেন।

পুরো বিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে ৫ আইফোন আনছে বাজারে। যেগুলো হবে আগেরগুলো থেকে অনেক উন্নত। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

শুধু আইফোন সিরিজ নয়, এর সঙ্গে আরও বেশকিছু পণ্য লঞ্চ করবে অ্যাপল। এবার আইফোন ১৫-এর সঙ্গে আসতে পারে অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এর সঙ্গে আইওএস ১৭, ওয়াচ ওএস ১০, টিভি ওএস ১৭। তবে অ্যাপল নিশ্চিতভাবে কিছুই জানায়নি। নিশ্চিত হতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। আইফোন ১৫ প্রো ফোনের দাম ৯৯৯ ডলার থেকে শুরু হতে পারে। আইফোন ১৫ প্লাস ফোনটি ১০৯৯ ডলার সহ আসতে পারে। এছাড়া কোম্পানি আইফোন ১৫ প্রো মডেলটি প্রিমিয়াম রেঞ্জ প্রাইস ১১৯৯ ডলার সহ আসবে। খবর অনুযায়ী অ্যাপেল এবার আইফোন ১৫ প্রো মাক্স এর পরিবর্তে আইফোন ১৫ প্রো আলট্রা হিসেবে আনতে পারে, যার দাম ১২৯৯ ডলার হতে পারে

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সর্বশেষ

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিষ্কার

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর সাংগঠনিক শৃঙ্খলা,...

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি