রবিবার, জুন ১৪, ২০২৬
30.2 C
Dhaka

আইডিয়া প্রকল্পে সংশ্লিষ্ট স্টার্টআপদের নিয়ে “স্বাধীনতা দিবস” উদযাপন

ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ৪৯তম “স্বাধীনতা দিবস” উদযাপন করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২০ আইডিয়া প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্টার্টআপদের নিয়ে জুম এর মাধ্যমে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। মার্চ আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ একটি মাস। ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল। ২৬ মার্চের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তা পূর্ণতা পায়। ঘোষণা ছাড়াই ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটের নামে বাঙালির ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদাররা এবং রাতের আধাঁরে শুরু করে অত্যাচার ও গণহত্যা। শুরু হয় মুক্তির জন্যে যুদ্ধ। অবশেষে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি “বাংলাদেশ”।

তাই ২৬ মার্চ আমাদের বাঙালির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সাধারণত সারাদেশে প্রতিবারই আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু বিশ্বব্যাপি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশ সরকার স্বাধীনতা দিবসের এবারের প্রায় সব আয়োজনই বাতিল করেছেন। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে জীবনের ঝুঁকি থাকায় ঘরে থাকতে বলা হয়েছে সবাইকে। অনেক অফিসের কার্যক্রমই চলছে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প এই স্বাধীনতা দিবসকে ঘিরেই অনলাইনে প্রকল্পের সকল কর্মকর্তা ও স্টার্টআপদের নিয়ে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনলাইনে এই অনুষ্ঠানের শেষ হয় প্রার্থনার মাধ্যমে।

এই আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। তিনি বলেন, স্বাধীন সোনার বাংলা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে হবে। করোনা ভাইরাসের কারণে দেশ এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের ব্যবসায়ীসহ সবাই এখন চিন্তিত। সরকার থেকে নেওয়া হচ্ছে নানা রকম ব্যবস্থা। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিপদ থেকে সবাই মুক্তি পাব। এ সময় আমাদের সকলের পাশে সকলকে থাকতে হবে। মনে সাহস রাখতে হবে।

অনুষ্ঠানে অংশ নেন প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা এবং একই সাথে স্টার্টআপদের মধ্য থেকে মেডিটর হেলথ, উপার্জন, জার্নিমেকার জবস.কম, ফিশ এক্সপার্ট, মনা, লাজারুস রোবোটিক্স এর প্রতিনিধিগণসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি