সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

অর্থ মন্ত্রণালয়ের আওতায় এসইআইপির ১৯টি কোর্সের ফ্রি প্রশিক্ষণ চালু

টেকভিশন২৪ ডেস্ক: সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সঙ্গে শুরু হতে যাচ্ছে বেসিস এসইআইপি ট্রান্স থ্রি প্রকল্প। দুই বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল গড়ে তোলা হবে।

রবিবার বেসিস মিলনায়তনে অনলাইন ও ভৌত কাঠামোর সমন্বয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে ৭ হাজার ৪৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে। একদম ফ্রেশারদের জন্য ১১টি এবং অভিজ্ঞদের জন্য ৮টি ট্রেনিংসহ মোট ১৯টি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আগ্রহীরা http://seip.bitm.org.bd/seip/registration/ লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় তথ্য ও প্রযুক্তি খাতের দ্রুত দক্ষ জনবল গড়ে তোলার প্রয়াসে বেসিস এসইআইপি ট্রান্স থ্রি প্রকল্প প্রকল্প যাত্রা শুরু করেছে। তথ্যপ্রযুক্তি খাতের এই অগ্রযাত্রায় প্রশিক্ষণার্থীর সংখ্যা আরও বাড়ানো আবশ্যক।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সদ্য স্নাতক, শেষ বর্ষের শিক্ষার্থী ও ডিপ্লোমা পাস করা ব্যক্তিরা এতে আবেদনের সুযোগ পাবেন। ভেন্ডর সাটিফিকেশনের সুযোগ থাকায় পেশাজীবীরাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ন্যূনতম ২ বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং বিআইটিএমের আহ্বায়ক ফারহানা এ রহমান এবারের প্রকল্পে ৪টি আন্তর্জাতিক ভেন্ডর সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নারীদেরও রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানান তিনি। বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ এবং সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি