শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

অপো এআই ফিচারের রেনো১২ সিরিজ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই সময়ে বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন কোম্পানি অপো আবারও এক মাস্টারপিস নিয়ে এসেছে। অপোর উন্মোচিত নতুন রেনো১২ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীরা এখন অপো’র সর্বাধুনিক রেনো সিরিজের এই চমকপ্রদ ফোন দিয়ে সাধারণ মুহুর্তগুলোকে অসাধারণ করে তুলতে পারবেন। ফোনটির উন্নত এআইয়ের সুবিধা ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়তো কোথাও একটি গ্রুপ ছবি তুললেন। কিন্তু এর মধ্যে একজন পথচারীর ছবি উঠে গেলো। রেনো১২ সিরিজের এআই ইরেজার ছবির অনাকাঙ্খিত অংশকে কয়েক ক্লিকেই মুছে দিতে পারে। আর তাই, কোনো অনুষ্ঠান বা ছুটিতে এই ফোন আপনাকে দক্ষ এক ফটোগ্রাফার করে তুলবে। ফোনটি দিয়ে তুলতে পারবেন এমন নিখুঁত ও ‘ক্লাটার ফ্রি’ ছবি, যা সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী।

কোনো ছবিতে আপনার চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। কোনো ছবিতে যদি আপনার একজন বন্ধু বা শিশুর ছবি যোগ করতে চান, তাহলে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে সেটাও করা সম্ভব।

দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো’র তৈরি এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন ও অন্যান্য প্রযুক্তিকে সমন্বয় করতে পারে। এর ফলে বাড়ি, অফিস, শপিং মল এবং অন্যান্য জায়গার ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক সু্ইচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও আপনি পাবেন দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা।

একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ফোনের কথা ভাবলেই মনে আসবে অপো রেনো১২ সিরিজের কথা। ফোনটির স্বাচ্ছন্দ্যপূর্ণ গ্রিপ গ্রাহকদের আকর্ষণ করবে। এছাড়া এর অল-রাউন্ড আর্মার প্রোটেকশন যে কোনো দুর্ঘটনায় ফোনটি পড়ে গেলেও সুরক্ষা দেবে। আর ফোনটির দৃঢ় ফ্রেম দেবে নির্ভরযোগ্য কুশনিং। এর ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ফোনের দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাস দেবে। পাশাপাশি স্প্ল্যাশ টাচ ফিচারটি আপনার হাত ভেজা থাকলেও ফোনের স্ক্রিনকে রাখবে পুরোপুরি সক্রিয়। ‍

রেনো১২ এফ-এ ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ লার্জ ব্যাটারি দীর্ঘ মেয়াদে ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে অপো। ব্যাটারির উচ্চ মানের নিরপত্তার কারণে চার বছর ধরে ব্যবহারকারীরা ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ফোনটি আনবক্স করার পর থেকে ৫০ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে।

অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “ইন্ডাস্ট্রির সেরা অপো’র প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে ফোনের সম্পর্কে আমূল পরিবর্তন আনছে। স্মার্টফোন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এআই ডিভাইস – এই বিশ্বাস নিয়ে আমরা উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখেছি। অপো রেনো১২ সিরিজ নিয়ে আসার মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জীবনে এআইয়ের অসাধারণ সব সুবিধা প্রয়োগের সুযোগ দিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।”

বাংলাদেশি ব্যবহারকারীরা অপো রেনো১২ সিরিজের অসাধারণ সব উদ্ভাবনের অভিজ্ঞতা নিতে পারবেন এই হ্যান্ডসেটগুলোর মাধ্যমে: রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি) ৩৪,৯৯০ টাকায়, রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি) ৪২,৯৯০ টাকায়, রেনো১২ (১২জিবি+৫১২জিবি) ৫৯,৯৯০ টাকায়। আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজ ভিজিট করে অপো রেনো১২ এফ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি)  প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি