রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে : পলক

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে। একইসঙ্গে ৩০ লাখ আইটি ও আইটিইএস পেশাদারের কর্মসৃষ্টি হবে।

ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লক্ষ মানুষকে সরকারের বিভিন্ন ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।

প্রতিমন্ত্রী শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টার অফিসের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জনাব পলক বলেন, ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার আইটি শিল্পের জন্য ‘মিশন ৫ বিলিয়ন ডলার’ শীর্ষক স্ট্রাটেজি প্রনয়ন করা হয়েছে। তিনি বলেন ইতোমধ্যে আইসিটি রপ্তানী ১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে।

২০২৫ সাল নাগাদ মিশন ৫ বিলিয়ন স্ট্র্যাটেজি অর্জন করতে আইটি ইন্ডাস্ট্রিকে ৬টি সাব সেগমেন্টে বিভক্ত হবে। এগুলো হলো- হাইটেক ম্যানুফেকশ্চারিং, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সার্ভিস, বিপিও, নেটওয়ার্ক, ডেটাসেন্টার, সাইবার সিকিউরিটি, আইটি ইফ্রাসট্যাক্চার ম্যানেজমেন্ট, ই-কমার্স ও ডিজিটাল ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সিং।

তিনি আরো বলেন দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে। 

পলক বলেন, পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন করা হয়েছে, যা মোবাইল আর্থিক সেবা ও ই-কমার্সের দ্রুত প্রবৃদ্ধি ঘটিয়েছে। ২০২১ সালের এপ্রিলে মোবাইলে লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪শ ৭৯ কোটি টাকা। ই-কমার্সের প্রবৃদ্ধি হয় প্রায় ১৬৬ শতাংশ। বর্তমান ও আগামী প্রজন্মকে সরকার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স স্থাপন, ন্যাশনাল স্ট্রাটেজি ফর রোবটিক্স, আইওটি প্রণয়ন করা হচ্ছে। দেশে ৩৯টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে। বেসরকারি খাতকে সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে বলেও জানান তিনি। আইআইবিএ, প্রফেসনালসদের বৈশ্বিক মানে নিয়ে যেতে ও জ্ঞানের প্রসারে শক্তিশালী ভূমিকা রাখবে এবং আগামী দিনের পেশা হিসেবে এই পেশায় বাংলাদেশকে বিশ্বে পরিচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন এএমজেড সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মুসলেহ উজ জামান,পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আনেশা আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট, তানভীর ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভাইস প্রেসিডেন্ট, মিঃ মুশফিকুর রহমান।

শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসালা জুবায়ের।

পরে, প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস এর বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন ঘোষণার করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি