রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

স্মার্টফোনের নিরাপত্তা বাড়াতে নতুন সুবিধা আসছে ক্রোম ব্রাউজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় অনেকেই বিভিন্ন ওয়েবসাইটকে ব্রাউজারের কুকিজসহ নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়ে থাকেন। কখনো আবার বাধ্য হয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতিও দিতে হয়। এর ফলে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস জানার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে ওয়েবসাইটগুলো। তবে বিভিন্ন কাজের ব্যস্ততায় ওয়েবসাইটগুলো নিয়মিত ব্যবহার করা না হলেও সেগুলো ঠিকই তথ্য সংগ্রহ করতে থাকে। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন প্রবেশ না করা ওয়েবসাইটগুলোর তথ্য সংগ্রহের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা আনতে যাচ্ছে ক্রোম ব্রাউজার।

ক্রোম ব্রাউজারে যুক্ত হতে যাওয়া নতুন এ  সুবিধার নাম রাখা হতে পারে ‘অটোমেটিক রিমুভ পারমিশন। এ সুবিধা চালুর জন্য ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ‘অটোমেটিক্যালি রিমুভ পারমিশন’ নামের একটি পারমিশন পাওয়া যাবে। সেই টগলটি চালু করলেই যেসব ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করা হয় না সেগুলোর অ্যাক্সেস পারমিশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে ক্রোম ব্রাউজার।

বর্তমানে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সংস্করণে এ ধরনের সুবিধা ব্যবহার করা যায়। এবার  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকেও স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের এক্সেস পারমিশন সুবিধা বাতিল করা যাবে। সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত করা হতে পারে।-সূত্র : প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি