বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

সাফল্যের সাথে দারাজের ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন উদযাপন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সাফল্যের সাথে উদযাপন করল তাদের ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন। শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মটি (www.daraz.com.bd) টানা সাত বছরের ব্যবসায়িক সফলতা উদযাপন করছে তাদের প্রিয় গ্রাহক, বিক্রেতা এবং অগণিত পার্টনার ও অংশীজনদের সাথে। ক্রেতাদের জন্য বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দারাজ ‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’ প্রতিপাদ্যে  প্রতি বছর এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। 

 এক নজরে ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন:

  • ক্যাম্পেইনের প্রথম দিনে মোট বিক্রির সংখ্যা ছিল গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
  • ক্যাম্পেইনের শেষ দিনে (৮ সেপ্টেম্বর), গত বছরের তুলনায় চার গুণ বেশি বিক্রি হয়।
  • ক্যাম্পেইন চলাকালীন অর্ডারের পরিমাণ ছিল সাধারণ দিনের চেয়ে পাঁচ গুণ বেশি।
  • প্রায় ১৩,৫০০ বিক্রেতা দারাজ এই ক্যাম্পেইনে অংশ নেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ ছিল।
  • গত বছরের তুলনায়, এই বছরের ক্যাম্পেইনে ব্যতিক্রমী প্রায় ৩০% বেশি পণ্য অন্তর্ভুক্ত করা হয়।

 সোল্ড আউটঃ

  • আকর্ষণীয় ৭ টাকা মিস্ট্রি বক্স অফার উন্মোচনের এক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
  • রিয়েলমি নারজো স্মার্টফোনের সকল ইউনিট ও এক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।

সেরাদের সেরা:  

  • ক্যাম্পেইনের সর্বাধিক বিক্রিত পণ্যগুলো হচ্ছে – ইনফিনিক্স এইচডি-৩, রিয়েলমি নারজো, রিয়েলমি সি২০এ, রিয়েলমি ৮ প্রো, অপো এ১৬, রিয়েলমি সি২১, নকিয়া ৬.২ স্মার্টফোন, এবং এমআই টিভি।
  • ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়েলমি, স্যামসাং, অপো, অ্যামাজফিট, হাগিস, পুষ্টি, রূপচাঁদা এবং আরও কয়েকটি ব্র্যান্ড।
  • ক্যাম্পেইনে যেসব ক্যাটাগরির পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় তার মাঝে রয়েছে – ফ্যাশন পণ্য, ইলেক্ট্রনিক সামগ্রী, ঘরবাড়ির সরঞ্জাম, হেলথ ও বিউটি পণ্য।

দারাজ বাংলাদেশে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আমাদের ক্রেতারা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস।” তিনি আরও বলেন, “তাদের ধারাবাহিক সমর্থন এবং আস্থা আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। আমি দারাজের সকল ক্রেতা, বিক্রেতা এবং  অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাত বছরের আমাদের যাত্রা ছিল অসাধারণ; সামনের বছরগুলোতে আমরা আরও অনেকদিন এভাবেই আমাদের যাত্রা অব্যাহত রাখতে প্রত্যাশী।                    

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি