শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
26 C
Dhaka

রিয়েলমি’র নাইট ফটোগ্রাফি কনটেস্টে ব্যাপক সাড়া, প্রতিযোগী প্রায় ৫শ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে দেশের প্রথম আইএসওসেল এইচএম৬ সেন্সরের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন- রিয়েলমি ৯ ফোরজি। এই ফোনটির সেন্সর স্বল্প আলোতে দারুণ ছবি তোলার জন্যই প্রস্তুত করা হয়েছে। লঞ্চের পরপরই নাইট ফটোগ্রাফির সৌন্দর্য দেশব্যাপী ছড়িয়ে দিতে রিয়েলমি আয়োজন করে নাইট ফটোগ্রাফি কনটেস্ট, যেখানে অংশ নিয়েছেন প্রায় ৫০০ প্রতিযোগী। ছবি জমা প্রদান শেষে এখন চলছে যাচাই-বাছাই। বিজয়ী পাবেন ব্র্যান্ড নিউ রিয়েলমি ৯ ফোরজি।  

রিয়েলমি ৯ ফোরজি লঞ্চের পরপরই এই প্রতিযোগিতা শুরু হয় এবং ২ জুন ছিল অংশগ্রহণের শেষ তারিখ। চলতি মাসেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে, ফটোগ্রাফিপ্রেমী তরুণেরা দেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের রাতের অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন এবং রিয়েলমি’র ফেইসবুক পেইজে কনটেস্টের পোস্টের নিচের কমেন্ট সেকশনে সেসব ছবি শেয়ার করেছেন। নাইট ফটোগ্রাফির মাধ্যমে তরুণদের তাদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

তরুণদের পছন্দের সংগীত ব্যক্তিত্ব রায়েফ আল হাসান রাফা, তরুণ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ও তরুণ ফ্যাশন ডিজাইনার হাবিবা আক্তার সুরভী সহ বিভিন্ন জনপ্রিয় তরুণ ইনফ্লুয়েন্সাররা এই প্রতিযোগিতার প্রচারণায় অংশ নেন। রিয়েলমি’র নম্বর সিরিজের নতুন ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রোলাইট ক্যামেরা, যা রাতের বেলা ঝকঝকে ছবি তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, নিখুঁত জুম-ইন শট তুলতে এর এইচএম৬ সেন্সরবিশিষ্ট ক্যামেরায় অ্যালগরিদম-সহ ইন-সেন্সর আল্ট্রা-জুম প্রযুক্তি রয়েছে। আর বাইরের চমৎকার ছবি তুলতে ফোনটিতে রয়েছে স্ট্রিট ফটোগ্রাফি মোড ২.০ এর অসাধারণ ফিচার।  

মাত্র ৭.৯৯ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট ১৭৮ গ্রাম ওজনের এই স্টাইলিশ ডিভাইসটিতে রয়েছে বিশ্বের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন। স্মার্টফোনের বাজারে এই ডিজাইন প্রযুক্তি নতুন সম্ভাবনা উন্মোচন করবে। শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে চিন্তামুক্ত অভিজ্ঞতা দিতে রিয়েলমি ৯ এ রয়েছে ৩৩ ওয়াট ডার্ট চার্জবিশিষ্ট ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম মাত্র ২৬,৯৯০ টাকা। বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-9

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি