বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

মাই আউটসোর্সিং এখন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে

টেকভিশন২৪ ডেস্ক: মাই আউটসোর্সিং লিমিটেড গত ১০ নভেম্বর ২০২০ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে তাদের কার্যক্রম শুরু করে ।

মাই আউটসোর্সিং লিমিটেড, বাংলাদেশের সর্বাধিক বহুজাতিক এবং এফএমসিজি কোম্পানির সাথে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা সম্পন্ন একটি শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । মাই আউটসোর্সিং লিমিটেড ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সর্বশেষ প্রযুক্তিগত বিকাশকে মূল্যবান বলে বিবেচনা করি। এই ক্ষেত্রে আমরা কল ব্লেন্ডিং, ভয়েস লগিং, সফ্ট ফোন, ডায়ালার সফটওয়্যার ছাড়াও আরও অনেক অফার আমাদের ক্লায়েন্টদের জন্য উন্নত পরিষেবা এবং তাদের কল সেন্টার আউটসোর্সিং প্রয়োজনীয়তা পূরণের মতো কিছু উদ্ভাবনী কৌশল নিয়ে কাজ করে যাচ্ছি ।

মাই আউটসোর্সিং লিমিটেড বিগত ৭ বছর যাবত বিপিও সেক্টর এ কাজ করে আসছে। এখন পর্যন্ত এ প্রতিষ্ঠান প্রায় ৪০০ দক্ষ কর্মী নিয়ে ২৪টি ক্লায়েন্টের সাথে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৪০ জন প্রতিবন্ধীকে ভয়েস ও নন-ভয়েস ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে মাই আউটসোর্সিং লিমিটেড।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুনির্দিষ্ট তত্ত্বাবধানে গত ১০ বছরে বিপিও সেক্টরে বাংলাদেশে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় ৫০ হাজার। শুরুর দিকে বিপিও সেক্টর শুধুমাত্র কলসেন্টার মুখী হলেও বর্তমানে নতুন নতুন অনেক কাজের ক্ষেত্র যেমন ডকুমেন্ট প্রসেসিং, আইটি সাপোর্ট, ইমেজ প্রসেসিং, মেডিকেল সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেইল এবং চ্যাট সাপোর্ট ইত্যাদি তৈরি হয়েছে যার ফলে এ সেক্টরে আগামী ২০২১ সাল নাগাদ প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আয় হবে ১ বিলিয়ন ডলার ।

‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এ ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কল সেন্টার ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এ চারটি ক্ষেত্রে দেশ-বিদেশের আইটি (তথ্যপ্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ থাকবে।

দেশের আইটি খাতকে সমৃদ্ধ ও এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপন করছে সরকার। এ ক্ষেত্রে যশোর এলাকায় আইটি সফটওয়্যার-সংক্রান্ত জ্ঞানভিত্তিক শিল্প স্থাপনসহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আইটি বিশেষজ্ঞরা মনে করছেন, যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি, আইসিটি, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং খাতের সম্ভাবনার দ্বার আরও প্রসারিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি