রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

বেসরকারি ক্যাটাগরিতে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১” পেল মাই আউটসোর্সিং

টেকভিশন২৪ ডেস্ক: “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১” অর্জন করলো বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস প্রসেস আউটসোর্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাই আউটসোর্সিং লিমিটেড। গত ১২ ডিসেম্বর, ২০২১, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেম-এ অনুষ্ঠিত হয়ে গেল “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর” আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১”।

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

মাই আউটসোর্সিং লিমিটেড জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর “কারিগরি – বেসরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)” ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিস্তিতে এ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।

মাই আউটসোর্সিং লিমিটেড এর পক্ষ থেকে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (বাক্কোর যুগ্ম মহাসচিব) মোঃ তানজিরুল বাসার। অ্যাওয়ার্ড গ্রহণ করে তিনি বলেন – ২০১২ সালে মাই গ্রুপের সহ-প্রতিষ্ঠান হিসেবে শুরু হয় মাই আউটসোর্সিং লিমিটেডের যাত্রা। দেশের বিভিন্ন খাতের বড় বড় কোম্পানির কাস্টমার কেয়ার ও ব্যাক অফিস সার্ভিস দিয়ে চলেছে আমাদের প্রতিষ্ঠানটি। দেশের মধ্যে শতাধিক, আর দেশের বাইরে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে মাই আউটসোর্সিং। জাতীয় কল সেন্টার ৯৯৯ প্রকল্পেরও সল্যুশন পার্টনার হিসেবে মাই আউটসোর্সিংয়ের রয়েছে বিশেষ ভূমিকা। ভবিষ্যৎতেও নিজস্ব সেবার মান ধরে রাখতে মাই আউটসোর্সিং লিমিটেড বদ্ধ পরিকর।

উল্লেখ্য, মাই আউটসোর্সিং লিমিটেড দেশের অনেকগুলো হসপিটালের কলসেন্টার সার্ভিস ও অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এছাড়াও দেশের সকল থানায় এ প্রতিষ্ঠানটির সিস্টেম চলমান রয়েছে। এছাড়াও দক্ষ জনবল নিয়োগ, মানসম্মত কর্মপ্রশিক্ষণ, পেরোল ব্যাবস্থাপনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্যাকঅফিস সাপোর্ট সহ নানা রকম উন্নত তথ্য এবং প্রযুক্তিগত সেবানিশ্চিত করছে মাই আউটসোর্সিং লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি