বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

গিগাবাইট অরাস এবং এ্যারো মডেলের নোটবুক বাংলাদেশে

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল পিসি উৎপাদনকারী প্রতিষ্ঠান গিগাবাইট লঞ্চ করছে তাদের নতুন অরাস সিরিজের প্রফেশনাল গেমিং নোটবুক এবং কন্টেন্ট ক্রিয়েটর দের জন্য এ্যারো সিরিজ এর নোটবুক। হাই এন্ড গেমিং ফিচার এর পাশাপাশি এতে রয়েছে সর্বাধুনিক গেমিং প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড। গিগাবাইট এই প্রথম আল্ট্রা পারফরমেন্স নোটবুক তৈরি করেছে যাতে রয়েছে ১০ম জেনেরেশন এর ইন্টেল কোর আই৭ / আই৫ এর ৮ কোর এবং ৬ কোর এর সিপিইউ এবং রয়েছে এনভিডিয়া এর  জিফোর্স আর টি এক্স ২০ সিরিজ এর সুপার গ্রাফিক্স কার্ড।

অরাস সিরিজ: স্মার্ট টেকনোলোজি লিমিটেড বাংলাদেশে গিগাবাইট লঞ্চ করছে তাদের ফ্ল্যাগশিপ অরাস ৫ এবং অরাস ৭। যা শুধু মাত্র কম্পেটিটিভ গেমারদের কথা চিন্তা করে তৈরি। এই ফ্ল্যাগশিপ ল্যাপ্টপ গুলি তে প্রসেসর রয়েছে ইন্টেল কোর আই ৭-১০৭৫০এইচ, ইন্টেল কোর আই ৫-১০৭৫০এইচ এবং ইন্টেল কোর আই ৭-১০২০০এইচ । সবচেয়ে আকর্ষণীয় ফিচার গুলির মধ্যে হলো সর্ব প্রথম মোবাইল কোর আই৭ প্রসেসর যাতে রয়েছে ৮ কোর ,১৬ থ্রেড। এবং গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে জিফোর্স আর টি এক্স ২০ সিরিজ এর সুপার গ্রাকিক্স কার্ডএবং জিফোর্স জি টি এক্স ১৬ সিরিজ।

সামগ্রিক সময়ে বাংলাদেশ এ ই-স্পোর্টস এর যে পরিমান অগ্রগতি হয়েছে তাতে সবাই এখন হাই রিফ্রেশ মনিটর এর দিকে ঝুকছে। গিগাবাইট ই-স্পোর্টস এর এই জনপ্রিয়তা কে মাথায় রেখে তাদের ল্যাপটপ গুলিতে দিয়ে হাই রিফ্রেশ রেট এর ১৪৪হারটজ ডিসপ্লে। এছাড়া ও অরাস ল্যাপটপ গুলিতে রয়েছে উইন্ডফোর্স এর ইনফিনিটি কুলিং টেকনোলোজি যা নিশ্চিত করে নোটবুক টি যেন সবসময় তার ফুল পটেনশিয়াল এ চলতে পারে এবং গেমার দের দিতে পারে আপোষহীন পারফর্মেন্স।

এ্যারো সিরিজ: গিগাবাইট এর তৈরি এ্যারো সিরিজ এর নোটবুকগুলি তাদের কন্টেন্ট ক্রিয়েশন এর সক্ষমতার জন্য ২০১৬ সাল থেকে খুবই প্রশংসিত হয়ে আসছে। বাংলাদেশ এ সম্প্রতি লঞ্চ হওা এ্যারো সিরিজ এর ল্যাপটপ গুলির মধ্যে রয়েছে এ্যারো ১৫এসবি, এ্যারো ১৭এসবি এবং এ্যারো ১৫ ওলেড কেবি। এই নোটবুক গুলি অন্যতম ফিচার গুলির মধ্যে রয়েছে ৪কে রেজোলিউশন সাপোর্ট, এইচডিআর৪০০, থান্ডারবোল্ট ৩, এইচডিএম আই ২.০ এবং ইউএইচেস-২ এসডি কার্ড রিডার।  এই সিরিজ এর নোটবুক গুলোর অন্যতম ফিচার হলো এদের কালার একুরেসি যা এক্স-রাইট পেন্টুন দ্বারা স্বীকৃত। এই সিরিজ এর ১৪৪হারটজ এর একটি ভেরিয়েন্ট এ বাংলাদেশ এ পাওয়া যাচ্ছে। যা আপনাকে একই সাথে সন্তুষ্টিজনক গেমিং পারফর্মেন্স এবং গেম ডেভেলপমেন্ট এ ও সহায়তা করবে।

নোটবুক গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত : 

এ্যারো ১৫ ওলেড কেবি: আই ৭-১০৮৭৫এইচ/আরটিএক্স ২০৬০ ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ৩২০০ মেগা হারটজ। মুল্যঃ ২০৩,০০০ টাকা।

এ্যারো ১৫ এসবি: আই ৭-১০৭৫০এইচ/জিটিএক্স ১৬৬০ টি আই ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ৩২০০ মেগা হারটজ। মুল্যঃ ১৬৪,০০০ টাকা।

এ্যারো ১৭ এসবি: আই ৭-১০৭৫০এইচ/ জিটিএক্স ১৬৬০ টি আই ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ৩২০০ মেগা হারটজ। মুল্যঃ ১৭৩,০০০ টাকা।

অরাস ৭ কেবি: আই ৭-১০৭৫০এইচ/ আরটিএক্স ২০৬০ ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ২৬৬৬ মেগা হারটজ। মুল্যঃ ১৫৬,০০০ টাকা।

অরাস ৫ কেবি: আই ৭-১০৭৫০এইচ/ আরটিএক্স ২০৬০ ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ২৬৬৬ মেগা হারটজ। মুল্যঃ ১৪৭,০০০ টাকা।

অরাস ৫ এমবি: আই ৭-১০৭৫০এইচ/ জিটিএক্স ১৬৬০ টি আই ৬জিবি ডিডিআর৬/৮x২ জিবি ২৬৬৬ মেগা হারটজ। মুল্যঃ ১২৮,০০০ টাকা।

অরাস ৫ এমবি: আই ৫-১০২০০এইচ/ জিটিএক্স ১৬৫০ টি আই ৪ জিবি ডিডিআর৬/৮ জিবি ২৬৬৬ মেগা হারটজ। মুল্যঃ ৯২,০০০ টাকা।

গিগাবাইটের নির্মিত এই নোটবুকগুলো বাংলাদেশে বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি