শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

ভিভোর নতুন স্মার্টফোনে গেমিংয়ের চমক

টেকভিশন২৪ ডেস্ক: টানা গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা দিতে ভিভো নিয়ে এসেছে ওয়াই ২৭এস। ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন ‘কল অব ডিউটি’র মত গেমিংয়ের অভিজ্ঞতা যেমন দিবে তেমনি কমিয়ে দিবে চার্জ নিয়ে দুর্ভাবনা।

দ্রুত চার্জের বিষয়টি মাথায় রেখে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশে নিয়ে এসেছে ওয়াই ২৭ এস। ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোনে আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৪ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্ল্যাশচার্জার। যার মাধ্যমে স্মার্টফোনটি শতভাগ চার্জ হতে সময় নেবে এক ঘণ্টারও কম সময়। ভিভো ওয়াই২৭এস এর দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা।

ভিভো ওয়াই ২৭এস স্মার্টফোনের ফুলচার্জে একটানা গান শোনা যাবে ১৮ ঘণ্টা। ইউটিউবে ভিডিও দেখা যাবে টানা ২০ ঘণ্টা। ওয়াই ২৭এস নিয়ে ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিল ভিডিওতে হারিয়ে যাওয়া যাবে। টানা ১২ ঘণ্টা নিরবিচ্ছিন্ন রিল উপভোগ করা যাবে।

ভিভো ওয়াই ২৭এস স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। সাথে রয়েছে ফানটাচ ওএস১৩ অপারেটিং সিস্টেম। যা ‘কল অব ডিউটি’, ‘শ্যাডোগান’, ‘ব্রাউল স্টার’ এর মত গেমিং উপভোগের সুযোগ দেবে। মিডরেঞ্জের ফোনে এ ধরণের সুযোগ ভাবাই যায় না। গেমিং থামার কোনো সুযোগ নেই। এক চার্জে টানা ৬ ঘণ্টা মেতে থাকা যাবে গেমিংয়ে।

ওয়াই ২৭এস এ আছে এক্সটেন্ডেড  র‌্যাম টেকনোলজি ৩.০। মিলবে ৮ জিবি র‌্যাম। তবে আরো ৮ জিবি র‌্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। এই স্মার্টফোনে আছে ১২৮জিবি রম। যা বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।

জীবন বদলে দিচ্ছে নানা ধরণের অ্যাপের ব্যবহার। ল্যাগিং দূর করে ২৫টিরও বেশি অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকবে এই স্মার্টফোনে।

বারগেন্ডি ব্ল্যাক ও গার্ডেন গ্রিন রঙের ভি২৭এস এর ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন, ফ্যান্টাসি ফ্রেম। ২.৫ ডি ফ্ল্যাট ফ্রেমের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং এর পুরুত্ব ৮.১৭ মিলিমিটার। হাতে নিলেই পাওয়া যাবে চমৎকার গ্রিপ।

ওয়াই২৭এস এর ব্যাকসাইডে আছে ম্যাট সার্ফেসের গ্লিটার এজি গ্লাস। যার কারণে হাতের ছাপ বা স্ক্র্যাচ পড়ার ভয় থাকবে না। 

ওয়াই ২৭এস এর ৬ দশমিক ৬৪ ইঞ্চি মাল্টি টাচ ক্যাপাসিটিভ এলসিডি ডিসপ্লেতে রেজুলেশন থাকছে ২৩৮৮ x ১০৮০। এই ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস যাতে রিফ্রেশ রেট পাওয়া যাবে ৯০ হার্টজ। এতে ভিডিও কন্টেন্ট দেখার অভিজ্ঞতা হবে দারুণ। এর পিক্সেল ডেনসিটি ৩৯৪ পিপিআই ও কালার স্যাচুরেশন ৯৯ শতাংশ এনটিএসসি। এতে ভিডিও কন্টেন্টে রংটা উপভোগ করা যাবে বেশ দারুণ ভাবে।

ওয়াই২৭এস এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেবে নান্দনিক ফটোগ্রাফির আনন্দ। ২ মেগাপিক্সেল বোকেহ দিবে সেলফি বা পোর্ট্রেইট ফটোগ্রাফির দারুণ অভিজ্ঞতা।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি