রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

বুয়েট এর সম্ভাবনাময় তরুণ স্থপতিদের অ্যাওয়ার্ড প্রদান করলো বার্জার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট ) স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ‘বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অব আর্কিটেকচার বুয়েট (বিএএসএবি)’ আয়োজন করলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। অনুষ্ঠানটি আজ (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের মোট ২২ জন শিক্ষার্থীকে চারটি বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৬-১৭ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন হুমাইরা বিনতে হান্নান, ফাকিহা রিফাত বুশরা, আনিকা তাসনিয়া, নিলয় দাস এবং আরিফুজ্জামান তানভীর। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান মো. তামজিদ হাসান খান, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন মো. আরাফাত রহমান দেওয়ান এবং বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেন সাইদা রুয়াইদা ইসলাম। ২০১৭-১৮ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন অমিত কৃষ্ণ সরকার, মো. ইয়াফিজ সিদ্দিকী এবং সুদীপ্ত দাস। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান সুজাউল ইসলাম, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন নাজিফা নাওয়ার সুবহা এবং বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড জিতেন হুমায়রা আনান।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী। অনুষ্ঠানে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে উপস্থিত ছিলেন এই বিভাগের প্রধান অধ্যাপক ড. শায়ের গফুর, অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ, সহকারী অধ্যাপক ও বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রামের সদস্য সচিব মো. মিজানুর রহমান এবং বার্জার থেকে উপস্থিত ছিলেন বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, হেড চ্যানেল এনগেজমেন্ট এএমএম ফজলুর রশীদ, প্রোজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান শাব্বির আহমেদ এবং প্রোলিংকসের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সহযোগিতা করার পাশাপাশি তাদের পড়াশোনায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে বার্জার পেইন্টস এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুয়েটের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ২০০৭ সালে এই উদ্যোগটি চালু করে।

বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “এই উদ্যোগের লক্ষ্য নানাবিধ কর্মকান্ড ও বাস্তবিক জ্ঞানের মাধ্যমে তরুণ স্থপতিদের আত্মবিশ্বাস বাড়ানো ও তাদের অনুপ্রাণিত করা। আমাদের বিশ্বাস, এই অভিজ্ঞতা সম্ভাবনাময় স্থপতিদের পেশাগত জীবনে সফলতা অর্জনে প্রস্তুত ও সহায়তা করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি