বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

বিশ্ব এইচআরডি কংগ্রেসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রবি’র সিএইচআরও

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব এইচআরডি কংগ্রেসের ৩০তম অধিবেশনে ‘দ্য টপ মোস্ট গ্লোবাল এইচআর লিডারস’ এবং ‘টপ মোস্ট গ্লোবাল এইচআর টেক লিডারস’- এর স্বীকৃতি পেলেন রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো: ফয়সাল ইমতিয়াজ খান। 

বছরের পর বছর তার নেতৃত্বে রবি যে একটি কর্মী-বান্ধব কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে এ স্বীকৃতিগুলো তারই প্রতিফলন।

একজন প্রগতিশীল চিন্তাধারার নেতৃত্ব হিসেবে ফয়সাল সবার জন্য সমান সুযোগ তৈরি এবং ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একটি বৈচিত্রপূর্ণ এবং অন্তর্ভূক্তমূলক দল শুধু চমৎকার সব ধারণাই নিয়ে আসে তা না, সেই সাথে অসাধারণ কর্মদক্ষতার পথও মসৃণ করে।

ফয়সালের ভাবধারা হচ্ছে বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভূক্তিমূলক- যার বড় উদাহরণ হলো সম্প্রতি রবি’র সাকসেশন ম্যানেজমেন্ট সল্যুশন ’রাইজ’। এটি সকল কর্মীদের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার জন্য সমান সুযোগ নিশ্চিত করে।

ডিজিটাল যুগের নেতৃত্ব হিসেবে রবি এইচআরে ডাটা অ্যানালিটিক্স’র ব্যবহার এবং সম্পূর্ণ ডিজিটাইজ করার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন ফয়সাল। করোনা মহামারীর শুরুতেই প্রতিদিন কর্মী এবং তাদের পরিবারের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে রবি। তিনি কর্মীদের আবেগীয় বিশ্লেষণের জন্য কোম্পানিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও অগ্রণী ভুমিকা পালন করেছেন।

রবি’র কর্মীদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা, ইন-হাউস চিকিৎসক পরামর্শ প্রদান, কোভিড-১৯-এর বীমা কভারেজ এবং কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড কেবিন ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছেন তিনি। এটি তার সহানুভূতিশীল নেতৃত্বরই প্রতিফলন।

ফয়সাল তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে রবি’র এমপ্লয়ার ব্র্যান্ডিং কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য একটি সঠিক এমপ্লয়ি ভ্যালু প্রপজিশন কাঠামো তৈরি করেছেন। এই কৌশলের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের গ্লোবাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মত বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করে যাচ্ছে রবি।

টানা দশমবারের মত আজিয়াটার সকল অপারেটিং কোম্পানির মধ্যে বেস্ট পিপল ম্যানেজমেন্টের পুরস্কারও পেয়েছে রবি। তবে এইসব দুর্দান্ত সাফল্যেই থেমে যেতে চান না ফয়সাল, তার মতে এসব অর্জন প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়ার অনুপ্রেরণা মাত্র।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি