বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

বিকাশে বিনিয়োগ করলো জাপানের প্রতিষ্ঠান সফটব্যাংক

বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির সমৃদ্ধিই এই বিনিয়োগের লক্ষ্য

টেকভিশন২৪ ডেস্ক : দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশে বিনিয়োগ করেছে জাপানের প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক ভিশন ফান্ড ২। বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো সমৃদ্ধ করতে সফটব্যাংক বিনিয়োগ করেছে।

বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিসেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশের গ্রাহকবান্ধব প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করবে এই বিনিয়োগ।

প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসি এর যৌথ অংশীদারিত্বে ২০১১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিকাশ এখন নানা ধরনের মোবাইল আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। সারাদেশে ছড়িয়ে থাকা শক্তিশালী এজেন্ট নেটওয়ার্ক এর মাধ্যমে সব গ্রাহকের জন্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট ও তাঁর পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে বিকাশ। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬০ লাখ।

বিকাশের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, “গত ১০ বছরের নিরন্তর প্রচেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট রেগুলেশনের আওতায় প্রযুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশ গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের আস্থা অর্জন করেছে। এই বিনিয়োগ তারই এক স্বীকৃতি এবং বিকাশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আস্থার নিদর্শন। বিনিয়োগটি আমাদের দেশ ও এর অর্থনীতির সফল ডিজিটাল রূপান্তরেরই একটি উদাহরণ। আমরা আশা করি, একই ভাবে দেশের অন্যান্য সফল উদ্যোক্তা ও উদ্ভাবকরাও বিশ্বব্যাপী বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন।”

সফটব্যাংক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস এর ম্যানেজিং পার্টনার গ্রেগ মুন বলেন, “শক্তিশালী অর্থনীতি তৈরিতে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরী। আমরা বিশ্বাস করি, একটি নিরাপদ, সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে বিকাশ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে।”

তিনি আরো বলেন, “কামাল কাদীর এবং বিকাশ এর সাথে অংশীদারিত্বে আমরা আনন্দিত। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিষেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশের লক্ষ্যের সহাযোগী হিসেবে থাকতে পারা আমাদের জন্য আনন্দের।”

গত এক দশকের যাত্রায় ২০১৩ সালে বিশ্বব্যাংকের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, ২০১৪ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ২০১৮ সালে অ্যান্ট গ্রুপ বিকাশে অংশীদার হিসেবে যুক্ত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি