শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

বাক্কো’র নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বিপিও বা আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ৯ম বার্ষিক সাধারণ সভা গেল ২৩শে ডিসেম্বর ২০২০ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয় ।

জাতীয় সংগীত, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং আইসিটি পরিবারের সদস্যদের মধ্যে থেকে যারা পরলোক গমন করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে শুরু করা হয় বার্ষিক সাধারণ সভা ।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। শুরুতেই সভাপতি হিসেবে জনাব ওয়াহিদ শরীফ স্বাগত বক্তব্য রাখেন এবং তার সম্মতিক্রমে সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সদস্যদের থেকে ৮ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুমোদন গ্রহন করেন।

সভায় উপস্থাপিত বিগত ১ বছরে বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রমে উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করেন।

তাছাড়া অর্থ সম্পাদক আমিনুল হক ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সকল সদস্যদের সামনে উপস্থাপন করেন এবং সদস্যগন উক্ত আর্থিক প্রতিবেদনের উপর স্বীকৃতিবাচক মতামত প্রদান করেন ।

সবশেষে সকলের ইতিবাচক প্রত্যাশার মাধ্যমে জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল খায়ের বিপিও ইন্ডাস্ট্রির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বাক্কোর ৯ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি