বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান ডিজিটাল রূপান্তরকে সহজতর করতে মাইক্রোসফট বাংলাদেশে ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু করেছে। এই প্ল্যাটফর্মটি যেকোন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের একটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।  

এ নিয়ে সম্প্রতি একটি ভার্চ্যুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের শীর্ষস্থানীয় ইন্টেলিজেন্ট প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বয়ংক্রিয় টাস্কগুলোর মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবেন এবং পরস্পরের সাথে যুক্ত থেকে বিজনেস ডাটা এবং ব্যবসা সংক্রান্ত অ্যানালিটিকসগুলো একসাথে ব্যবহার করতে পারবেন সেসব বিষয়ে জানতে পেরেছেন। 

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, “খুব দ্রুত গতিতে পৃথিবীতে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে; আর তাই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রবৃদ্ধি বাড়াতে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে মাইক্রোসফট সব সময় সচেষ্ট রয়েছে।” তিনি আরও বলেন, “দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশে অনেক বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলোর বিকাশ ঘটছে; যা দেশের কর্মসংস্থান বাড়াতেও সহায়ক ভূমিকা রাখছে। ডায়নামিক বিজনেস সেন্ট্রাল ৩৬৫ এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এবং তাদের আর্থিক, বিপণন, সেবা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ক্রেতাদের মাঝে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।”

ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ এর বিস্তৃত বিজনেস অ্যাপ্লিকেশনের একটি অংশ, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এন্ড-টু-এন্ড সেবা প্রদান করে। এ প্ল্যাটফর্মটি অন্যান্য মাইক্রোসফট ক্লাউড সেবার সাথে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে অফিস ৩৬৫। পাওয়ার অ্যাপস, মাইক্রোসফট ফ্লো ও পাওয়ার বিআই সহ নির্দিষ্ট খাতের প্রয়োজন অনুযায়ী এটা কাস্টোমাইজ করা যাবে।

এ নিয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডায়নামিকস ৩৬৫ -এর  প্রোডাক্ট মার্কেটিং লিড সন্দ্বীপ বসু বলেন, “একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন প্রবৃদ্ধির পথে থাকে, তখন তাদের কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়; তাই আমরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ভারসাম্য আনতে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি।” তিনি আরো বলেন, “মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল সল্যুশনের অনন্য সক্ষমতা হলো প্রয়োজন অনুযায়ী সমন্বিত ব্যবসায়িক সমাধান প্রদান এবং একইসঙ্গে সমন্বিতভাবে ক্লাউড সক্ষমতা বাড়াতে  অ্যানালিটিকস, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আইওটি সল্যুশন প্রদানেওসহায়তা করা। আমাদের প্ল্যাটফর্মটি প্রাযুক্তিকভাবে বেশ নির্ভরযোগ্য, যা বিশ্বব্যাপী  ১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং লক্ষাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করে।”

অনুষ্ঠানে ‘নলেজ চেক’ নামে একটি মজাদার খেলার আয়োজন করা হয়; যেখানে বিজয়ীদের মাইক্রোসফটের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। পাশাপাশি, ’ইনোভেট টু সাকসেস’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়; যেখানে বক্তাদের মধ্যে ছিলেন ব্যাংজিন গ্রুপের সিইও সাদি খান, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সিএফও মাসুদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটস এর বিজঅ্যাপস স্পেশালিস্ট মেলিসা ফার্নান্দো। প্রশ্ন ও উত্তর সেশন এবং অংশগ্রহণকারী ও অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি