বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

পাঠাওয়ের নতুন সিইও এবং এমডি নিযুক্ত হলেন ফাহিম আহমেদ

টেকভিশন২৪ ডেস্ক: পাঠাও-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হলেন ফাহিম আহমেদ। এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ইলিয়াস এর স্থলাভিষিক্ত হলেন। পাঠাও দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম এবং রাইডশেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান।

ফাহিম আহমেদ ২০১৮ সালে পাঠাও-এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেন। ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে তিনি কোম্পানির সার্বিক কার্যক্রমের দায়িত্বভার নেন। মহামারির সংকটকালীন সময়ে ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানির জন্য নবতর কৌশল ‍উদ্ভাবন ও তা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।

গত এক বছরে পাঠাও-এর কার্যক্রমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে এবং আর্থিক প্রবৃদ্ধি বেড়েছে রেকর্ড হারে। পাঠাও ডিজিটাল প্ল্যাটফর্মে সেবাগ্রহণকারী গ্রাহকের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সেবাপ্রদানে নিয়োজিত রয়েছে ৩ লক্ষ চালক ও ডেলিভারি এজেন্ট, প্রায় ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজারের বেশি রেস্টুরেন্ট।

ফাহিম আহমেদ বলেন, “আমরা এমন একটি কোম্পানি যারা অগণিত ভোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দৈনিক উপার্জনকারিদের জীবনে পরিবর্তন এনেছি। সামনের দিনগুলোতে আমাদের জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে আমাদের দ্রুত এগোতে হবে, দৃঢ় মনোযোগ দিতে হবে এবং দিন বদলাতে হবে। পাঠাও এর অসাধারণ উদ্যোগী এই টিমের নেতৃত্ব পেয়ে আমি উচ্ছসিত এবং কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, “ডিজিটাল কমার্স খাতের জন্য ফিনটেক-নির্ভর নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম তৈরি করছে পাঠাও। এর মাধ্যমে ক্রেতারা আরো বেশি সেবা নিতে পারবে আর জেনে বুঝে খরচ করতে পারবে, বাণিজ্যের গতি বাড়বে আর ব্যবসায়ীদের প্রবৃদ্ধি হবে, এবং মধ্যবিত্তের আয়ের পথ আরো সুগম হবে। আমাদের যাত্রা তো সবে শুরু।”

সদ্য-বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন মোহাম্মদ ইলিয়াস পাঠাও বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য হিসেবে বহাল থাকবেন। পাশাপাশি তিনি কোম্পানির সিনিয়র অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “পাঠাও প্রতিষ্ঠা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছয় বছর পর এখনই সময় নতুন নেতৃত্বের, আর পাঠাও কে এগিয়ে নিতে ফাহিমই সবচেয়ে যোগ্য। পাঠাও-এর অনন্য প্রতিভাবান ও উদ্ভাবনী টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। আমি নিশ্চিত যে, প্রাণোচ্ছল এই টিমের সৃজনশীলতা ফাহিমের নেতৃত্বে অসাধারণভাবে বিকশিত হবে।”

ফাহিম আহমেদ যুক্তরাষ্ট্রের মিডলবারি কলেজ থেকে উচ্চতর পড়াশুনা সম্পন্ন করেন। অর্থায়ন ও বিনিয়োগ খাতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রে ১৮ বছরের অধিককাল কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাঠাও-এ যোগদানের আগে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রথম ‘মিড-মার্কেট ইনভেস্টমেন্ট ফান্ড’-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ও এর ব্যবস্থাপনার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া তিনি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) ও আমেরিকান সিকিউরিটিজ-এর বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন এবং নিউইয়র্ক-ভিত্তিক বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স-এর ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে দায়িত্বপালন করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি, সাধারণ মানুষের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। পাঠাও বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম; রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান। ৮০ লাখের বেশি গ্রাহক এবং ৩ লক্ষ চালক-ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের সুবিশাল নেটওয়ার্ক নিয়ে পাঠাও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় এঁকে যাচ্ছে এক অভিনব পদরেখা। আজ পাঠাও এর পিআর এজেন্সি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি