সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

পাঠাও এবং উবার-এর যৌথ রাইডশেয়ারিং ক্যাম্পেইন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের রাইডশেয়ারিং খাতে নিরাপত্তার মান বাড়ানোর উদ্দেশ্যে আজ একটি যৌথ ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা করেছে পাঠাও এবং উবার। এর পাশাপাশি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করাও এই ক্যাম্পেইনের একটি লক্ষ্য।

এই ধরনের সম্মিলিত উদ্যোগ রাইডশেয়ারিং খাতে প্রথম বারের মতো গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উবার ও পাঠাও একত্রে উভয় প্ল্যাটফর্মের বিভিন্ন রাইডশেয়ার সুরক্ষা পদ্ধতি ও অন্যান্য ব্যবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে চালক ও গাড়ির যাচাইকৃত তথ্যসহ ট্র্যাকযোগ্য ও ইন্স্যুরেন্সকৃত রাইড এবং বাধ্যতামূলক কাগজপত্র যাচাইয়ের সুনিয়ন্ত্রিত ব্যবস্থা। রাইডশেয়ারিং ট্রিপকে যাতায়াতের একটি নিরাপদ মাধ্যম করে তোলার জন্য উভয় কোম্পানির কাছে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত ও নিয়ন্ত্রিত রাইডশেয়ারিং অপশনগুলি তুলনামূলকভাবে সুবিধাজনক ও নিরাপদ। এগুলির ফলে চালক ও যাত্রী উভয়ের জন্যই নানা রকমের সুযোগ সৃষ্টি হয়েছে।    

ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে উবার ও পাঠাও-এর সব ড্রাইভারের জন্য একটি একই ট্রেনিং মডিউল চালু করা হবে। এর লক্ষ্য হলো ড্রাইভারদেরকে নিজেদের নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশিক্ষিত করে তোলা। মোটরযান চলাচল বিষয়ে সাধারণ নির্দেশনা, ট্র্যাফিক সংকেত ও ব্যবহারবিধি, ট্র্যাফিক ও সড়ক নিরাপত্তার নিয়ম ভঙ্গ করার প্রভাবসহ অন্যন্য প্রাসঙ্গিক বিষয় এই ট্রেনিং মডিউলের অন্তর্ভুক্ত থাকবে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “আমাদের যাত্রী ও চালকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সম্মিলিতভাবে বিভিন্ন উদ্যোগও আমরা গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, উবারের সাথে এই যৌথ উদ্যোগ আমাদের নিরাপত্তার উন্নত মান নিশ্চিত করতে সাহায্য করবে এবং সবার জন্য নিরাপদ রাইডও নিশ্চিত করবে।”

উবার বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “ইউজারদেরকে নিরাপত্তা ও উন্নত অভিজ্ঞতা পেতে সাহায্য করা আমাদের কাছে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। রাইডশেয়ারিংয়ের নিরাপদ ও সুবিধাজনক রাইডের কারণে আমরা শুরু থেকেই মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছি। আজ পাঠাও-এর সাথে সম্মিলিতভাবে সেই মানকে আরও উন্নত করে তোলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”

যাত্রার শুরু থেকে সব অংশীদার ও নিয়ন্ত্রক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাইডশেয়ারিং খাত। এর লক্ষ্য হলো একটি বাটন ট্যাপ করার মাধ্যমে সুবিধাজনক ও নিরাপদ যাতায়াতের সুযোগ প্রদান করে যাতায়াত ব্যবস্থার চিত্র পাল্টে দেওয়া। বাংলাদেশে রাইডশেয়ারিং একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম হয়ে ওঠার পেছনে প্রধান কারণ হলো এর সেফটি ফিচারগুলির সুবিধা। উবার ও পাঠাও-এর একটি দীর্ঘমেয়াদী যৌথ উদ্যোগের পথ চলা শুরু হলো। উভয় প্ল্যাটফর্মে যাত্রী ও চালকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করতে ক্রমাগত নিজেদের মান বাড়িয়ে তোলা এই উদ্যোগের লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি