সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

চুয়াডাঙ্গায় পাবজি টুর্নামেন্টে অংশ নিতে এসে আটক ১০৮

টেকভিশন২৪ প্রতিবেদক: তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি। গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা মনোভাব তৈরি করছে এমন অভিযোগে ২০১৯ বাংলাদেশে নিষিদ্ধ করা হয় পাবজি।

সরকারি নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গায় আয়োজন করা হয়েছে পাবজি টুর্নামেন্টে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার দায়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২০ জুলাই) শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে শতাধিক উঠতি বয়সী কিশোর।এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি প্রতিযোগিতায় অংশ নেয় তারা। খবর পেয়ে বুধবার অভিযান চালায় পুলিশ। এ সময় পাবজি টুর্নামেন্টে অংশ নেয়া ১০৮ তরুণকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, আটককৃত সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামী মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এখানে অর্থ লেনদেনের বিষয় রয়েছে। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান প্রদান করে।

এদিকে, আটককৃতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে দুইদিন করে কারাদণ্ড দিয়েছে। বাকি ৭৮ জনের বয়স পূর্ণ না হওয়ায় তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। আয়োজকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানায় পুলিশ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি