বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

ঢাকায় আইএসপিএবির আয়োজনে চলছে দক্ষিণ এশিয়া অঞ্চলের ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন ও কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক:  বুধবার (১০ মে ২০২৩) সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনটি গ্রুপে শুরু হয় এই কর্মশালা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা ও ভারতের মোট ১২১ জন প্রশিক্ষণার্থী। এছাড়াও রয়েছেন বাংলাদেশের ৪জন সহ মোট ১১জন ফেলোশিপ প্রাপ্ত নেটওয়ার্ক প্রকৌশলী।

প্রশিক্ষণ ভেন্যুর বোর্ডরুমে বর্ডার বিজিপি ইন্টারনেট প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল (আইপি) এর সর্বশেষতম সংস্করণ আইপিভি৬ প্রয়োগের কারিগরি প্রকৌশল হাতে কলমে শিখছেন নিবন্ধিত ৫৫ শিক্ষার্থী। তাদেরকে স্বশাসিত সিস্টেমে নেটওয়ার্ক সঞ্জালন নিয়ন্ত্রণ প্রটোকল (TCP) রাউটিং ও ডোমেইন রাউটিং সমর্থন ব্যবস্থার প্রায়োগিক সমস্যার সমাধান শিখিয়েছেন এপনিক এর দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ট্রেইনিং ডেলিভারিং ম্যানেজার টেরি স্যুইটজার, কনটেন্ট ডেভেলপার মোঃ আব্দুল্লাহ আল নাসের এবং হোম নেটওয়ার্ক প্রকৌশলী জোবায়ের খান।

এছাড়াও মধুমতি হলে অনুষ্ঠিত নেটওয়ার্ক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এপনিক এর টেকনিক্যাল ট্রেইনার ও সিনিয়র নেটওয়ার্ক অ্যানালিস্ট ওয়ারেন ফিঞ্চ, এ এস এম শামীম রেজা এবং সিস্টেম সার্ভিস প্রকৌশলী সুমন সাহা। কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ জন।

একই সময়ে তুরাগ হলে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে চলমান কারিগরি কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৩১ জন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যারিকেন ইলেকট্রিক এর নেটওয়ার্ক গবেষক অনুরাগ ভাটিয়া, হোম নেটওয়ার্কর্সের সহ-প্রতিষ্ঠাতা রূপেশ বাসনেট এবং সিগ কো-চেয়ার শায়লা শারমিন।

কর্মশালা বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, প্রতিবছর বিশ্ববিদ্যালয় গুলো থেকে কর্মক্ষেত্রে এসে অনেকেই প্রায়োগিক নানা সমস্যায় পড়েন। এছাড়াও সময়ের প্রয়োজনে হালনাগাদ প্রকৌশল জ্ঞান নিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে আমরা স্যানগ সম্মেলন আয়োজন করছি। আশা করছি, এই উদ্যোগ তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক ক্ষেত্রে অবদান রাখার উপযোগী করবে। এছাড়াও এই খাতে নারীর অংশ গ্রহণ বাড়াতেও আমরা তৎপর।

এবার প্রশিক্ষণার্থীদের ১০ শতাংশের ওপর নারী প্রকৌশলী রয়েছে। গত বারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। একইভাবে বেসরকারি খাতে নিয়োজিতদের পাশাপাশি মোট অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ শতাংশই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন। সরকারি-বেসরকারি যৌথ দক্ষতা উন্নয়নের মাধ্যমে আশা করি, স্মার্ট বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবস্থাও এই প্রকৌশলীদের মাধ্যমেই আরো টেকসই, অংশগ্রহণমূলক এবং সুরক্ষিত হবে।

আগামী ১৩ মে পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মশালা। সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের স্যানগ৩৯ ও বিডিনগ১৬ সম্মেলন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি